খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

আজ থেকেই প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি

[ccfic]

ডেস্ক :

নানা আলোচনা-সমালোচনা ও সিদ্ধান্ত পরিবর্তনের পর অবশেষে আজ শনিবার (২৩ মে) থেকেই দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদুল আজহার ছুটি শুরু হয়েছে। ফলে সাড়ে ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টানা ১৫ দিনের ছুটি কার্যকর হলো।শুক্রবার (২২ মে) রাত ৯টার পর বিষয়টি নিশ্চিত করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. তানভীর মিয়া।তিনি জানান, ‘শনিবার থেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ঈদের ছুটি শুরু হবে। এদিন সব বিদ্যালয় বন্ধ থাকবে। আগামী ৬ জুন পর্যন্ত ছুটি চলবে।’এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সিদ্ধান্ত নিয়েছিল, ঈদের আগের এই শনিবার বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চলবে। সে অনুযায়ী শিক্ষার্থীদের উপস্থিত থাকার নির্দেশনাও দেওয়া হয়েছিল।মূলত রমজান মাসজুড়ে বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণে গত ২৪ মার্চ জারি করা এক নির্দেশনায় ঈদের ছুটির পর টানা ১০টি শনিবার বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।তবে এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপত্তি জানান শিক্ষকরা। প্রাথমিক শিক্ষকদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শনিবার স্কুল বন্ধ রাখার জন্য অধিদপ্তরে লিখিত আবেদনও করা হয়।শিক্ষকদের সেই দাবির পরিপ্রেক্ষিতে শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করে সরকার। ফলে ঈদের আগে শনিবার থেকেই ছুটিতে গেল দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT