খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

জুলাই শহীদ দিবস আজ

[ccfic]

ডেস্ক :

আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুতে ফুঁসে ওঠে পুরো দেশ। শুরু হয় সরকার পতনের আন্দোলন। আলাদা বাণীতে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। আজ জুলাই শহীদ দিবস। ২০২৪ সালের এই দিনে নিরস্ত্র ছাত্রজনতার ওপর গুলি চালায় আওয়ামী প্রশাসন। কোটা সংস্কার আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তাঁর মৃত্যুতে ফুঁসে ওঠে পুরো দেশ। শুরু হয় সরকার পতনের আন্দোলন। আলাদা বাণীতে জুলাই শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। ২০২৪ সালের ১৬ জুলাই। কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। একদিকে ছাত্রলীগ ও ছাত্রজনতার মধ্যে চলছে দফায় দফায় সংঘর্ষ। অন্যদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে মরিয়া পুলিশ চালায় বেপরোয়া গুলি। পুলিশি অ্যাকশন উপেক্ষা করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ হয়ে ওঠেন বাংলাদেশের মানচিত্র। সেই মানচিত্রের বুকেই গুলি চালায় পুলিশ। ক্ষতবিক্ষত হয়ে মাটিতে লুটিয়ে পড়েও উঠে দাঁড়ানোর চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু পারেননি। শ্লোগান ওঠে ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’বুক চেতিয়ে দাঁড়িয়ে থাকা সেই অবস্থানের চিত্র মুহূর্তেই ছড়িয়ে পড়ে দেশজুড়ে। আবু সাঈদ হয়ে ওঠেন প্রতিবাদের প্রতীক। সেদিন দেশের বিভিন্ন স্থানে পরিস্থিতি নিয়ন্ত্রণে ছাত্রলীগ ও পুলিশের গুলিতে একের পর এক প্রাণ ঝরে যায়। কোটা আন্দোলন মোড় নেয় সরকার পতন আন্দোলনের দিকে। আবু সাঈদের সেই রক্তেই যেন লেখা হয়েছিল স্বৈরাচারের পতনের সূচনা।৩৮ বছর আগে এরশাদের আমলে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। তার মৃত্যু কবি শামসুর রহমানকে দিয়ে লিখিয়ে নিয়েছিল ‘বুক তার বাংলাদেশের হৃদয়’। ২৪শে সেই একই ঘটনার পুনরাবৃত্তি। আবু সাঈদের মৃত্যু আবারও মনে করিয়ে দেয়- আবু সাঈদের বুক যেন বাংলাদেশের হৃদয়।সন্তান হারানোর যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছেন আবু সাঈদের মতো শত শত পরিবার। তাদের বিশ্বাস, জুলাইয়ের সব শহীদ ও আহতদের আত্মত্যাগ বৃথা যাবে না। বিচার, জবাবদিহি ও সংস্কারের মধ্য দিয়ে গড়ে উঠবে বৈষম্যহীন, গণতান্ত্রিক নতুন বাংলাদেশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT