খুলনা, বাংলাদেশ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

জামায়াত ফেরেশতার দল নয়, আমাদেরও ভুলত্রুটি হয়: শফিকুর রহমান

[ccfic]

ডেস্ক :

নিজের দলের সমালোচনা করে নেতা–কর্মীদের সতর্ক থাকতে বললেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। আজ রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।জামায়াত আমির বলেন, জমায়াতে ইসলামী ফেরেশতার দল নয়, আমরা মানুষ, আমাদের ভুলত্রুটি হয়। আমরা কোনো অন্যায় করি না–এটা বলছি না। আমরা আহ্বান জানিয়েছি, কথা দিচ্ছি; আমাদের ভুল ধরিয়ে দেন। সংশোধন করব। শফিকুর রহমান বলেন, সহকর্মীদের বলব, সতর্ক থাকবে। সাদা কাপড়ে দাগ লাগলে তা ভাসে। নৈতিকতার প্রশ্নে জামায়াতের কোনো ছাড় নাই। চেষ্টা করব সংশোধন করার। মাত্রা ভারী হলে কিছুই করার থাকবে না। কঠিন সিদ্ধান্তে যেতে হবে। সাবধান। সবাই সাবধান। তিনি বলেন, শয়তান আমাদের ছেড়ে কথা বলবে না। শয়তান লেগেই আছে। খেয়াল রাখতেহবে। নেতাকে হতে হবে সৎ। সব ব্যাপারে। তাহলে সবার মুক্তি আসবে। জামায়াত সেই কাজের জন্য চেষ্টা করছে।জামায়াত আমির বলেন, সকল যুগে সব সময়ই, কিছু অপরাধী লোক ছিল। এজন্যই যুগে যুগে নবীর বিধান এসেছে। আমরা নিজেদের সংশোধনের চেষ্টা করি। এরপরও ধানের মধ্যে চিটা থাকতেই পারে। তিনি বলেন, বাংলাদেশের আন্দোলনের স্পিরিট বহু দেশে প্রভাবিত হচ্ছে। আমরাও চাই না কোনো দেশ আমাদের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাবে।জামায়াত আমির বলেন, গণভোট নিয়ে সরকারের অবস্থান আজ স্পষ্ট। তালগাছ মানলে বিচার আমার। জনগণের অভিপ্রায় সংবিধানের ঊর্ধ্বে। জনগণের জন্য সংবিধান। জনগণ চেয়েছে গণভোট, একটার রায় আপনি মানেন, আরেকটি মানেন না!তিনি বলেন, সমাধান যদি সংসদে না হয়, তাহলে রাজপথে হবে ইনশাল্লাহ। যেভাবে ২৪–এ হয়েছে। আপনারা তৈরি আছেন?সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, বেশি সংবিধান বেশি কচলাইয়েন না। আমরা দেখতে চাই সরকার জনগণের রায়কে মেনে নিয়েছে। আমরা যা করার করে যাব।তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই। খুনখারাবি মাদক, সব চলছে। স্বরাষ্ট্রমন্ত্রী অন্যের ব্যাপারে এক্সপার্ট, নিজের মন্ত্রণালয় নিয়ে না। নিজের মন্ত্রণালয়ে নজর দিন। জাতিকে শান্তিতে থাকতে দিন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT