খুলনা, বাংলাদেশ | ২৩শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরের মাঠে আগাম শীতের শাক- সবজির চাষে ব্যস্ত সময় পার কৃষক
  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত

কক্সবাজার জেলা তথ্য অফিসের উদ্যোগে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত

[ccfic]

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারে জেলা তথ্য অফিসের উদ্যোগে সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার। কক্সবাজার প্রেসক্লাবে আয়োজিত এ ব্রিফিংয়ে গত ১৮০ দিনের বিভিন্ন প্রচার কার্যক্রমের তথ্য তুলে ধরা হয়।জেলা তথ্য অফিস জানায়, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও বৃক্ষরোপণ কর্মসূচিসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম জনগণের মাঝে প্রচার করা হয়েছে। এ সময়ে ৩১টি উঠান বৈঠক, নারী ও কৃষক সমাবেশ, ৪০৫টি প্রামাণ্যচিত্র প্রদর্শন, ৪৭ ইউনিট সড়ক প্রচার এবং ৪৮টি অনলাইন প্রচারণা পরিচালনা করা হয়।প্রেস ব্রিফিংয়ে জেলা তথ্য কর্মকর্তা মোঃ আব্দুল সাত্তার বলেন, জনসচেতনতা বৃদ্ধি ও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে এ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান ও সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালিসহ প্রমূখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT