খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশে হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  চীনা সরকারের আমন্ত্রণে চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ ছাত্রনেতা
  খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন
  হজের সময় ইরানে হামলা নিয়ে সতর্কতার পর পিছু হটেন ট্রাম্প
  রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  রূপসায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন_ডিসি হুরে জান্নাতের
  কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
  মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা ডিসি হুরে জান্নাতের.
  চরম দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  সতর্কীকরণ সংবাদ

ঈদে ট্রেনে ফিরতি যাত্রার টিকিট বিক্রি শুরু

[ccfic]

ডেস্ক :

ঈদুল আজহায় ফিরতি যাত্রা নির্বিঘ্ন করতে আন্তঃনগর ট্রেনের অগ্রিম ফিরতি টিকিট বিক্রি শুরু হয়েছে। শতভাগ আসনের টিকিট অনলাইনের মাধ্যমে বিক্রি করা হচ্ছে।বৃহস্পতিবার সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়। আর পূর্বাঞ্চলের ট্রেনগুলোর টিকিট বিক্রি হবে দুপুর ২টা থেকে।বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আজ পাওয়া যাচ্ছে ৩১ মের ফিরতি যাত্রার টিকিট। এছাড়া ১ জুনের টিকিট ২২ মে, ২ জুনের টিকিট ২৩ মে, ৩ জুনের টিকিট ২৪ মে এবং ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট ২৫ মে বিক্রি করা হবে।রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, ঈদ উপলক্ষে কেনা অগ্রিম টিকিট ফেরত দেওয়া যাবে না। একজন যাত্রী একবারে সর্বোচ্চ চারটি আসনের টিকিট কিনতে পারবেন। তবে একাধিক যাত্রীর জন্য টিকিট কাটতে হলে সহযাত্রীদের নাম টিকিট কেনার সময় উল্লেখ করতে হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT