খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশে হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  চীনা সরকারের আমন্ত্রণে চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ ছাত্রনেতা
  খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন
  হজের সময় ইরানে হামলা নিয়ে সতর্কতার পর পিছু হটেন ট্রাম্প
  রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  রূপসায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন_ডিসি হুরে জান্নাতের
  কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
  মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা ডিসি হুরে জান্নাতের.
  চরম দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  সতর্কীকরণ সংবাদ

কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত

[ccfic]

ডেস্ক :

আজ ২১ মে ২০২৬ খ্রিঃ দুপুর ০১.০০ ঘটিকায় জোড়াগেট ট্রাফিক অফিসে ট্রাফিক বিভাগের সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা মহোদয়। অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক) জনাব শফিকুল ইসলাম।অনুষ্ঠানে জুলফিকার স্টিলের সৌজন্যে ট্রাফিক সচেতনতামূলক বোর্ড, ট্রাফিক আমব্রেলা, চেকিং বক্স, ট্রাফিক কন ও রোড ব্যারিকেড প্রদান করা হয়! এসব উপকরণ মাঠপর্যায়ে ট্রাফিক পুলিশের কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করে তুলবে, বিশেষ করে নগরীর যানজট নিয়ন্ত্রণ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে এসব উপকরণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেএমপি’র পক্ষ থেকে জুলফিকার স্টিলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। এসময় কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব জাকিয়া সুলতানা, জুলফিকার স্টিলের সিনিয়র ভিজ্যুয়ালাইজার ব্রান্ড এন্ড আউটডোর কমিউনিকেশন অফিসার জনাব মোঃ আব্দুর রহমান সহ ট্রাফিক বিভাগের সকলেই উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT