খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দ্রুততম সময়ের মধ্যে তদন্ত করে চার্জশিট দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
  দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাসদস্যরা: সেনাপ্রধান
  দেশে হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  চীনা সরকারের আমন্ত্রণে চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ ছাত্রনেতা
  খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন
  হজের সময় ইরানে হামলা নিয়ে সতর্কতার পর পিছু হটেন ট্রাম্প
  রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  রূপসায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন_ডিসি হুরে জান্নাতের
  কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
  মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা ডিসি হুরে জান্নাতের.

খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: আসন্ন কোরবানিতে নগরবাসীর সুবির্ধাথে নগরীর একশত ৪০টি স্থানে পশু কোরবানির স্থান নির্ধারণ করা হয়েছে। এই প্রথম নগরবাসীর জন্য প্রতিটি বাড়িতে কোরবানির বর্জ্য সংরক্ষণের জন্য আটটি করে বস্তা প্রদান করা হবে। পরবর্তীতে কেসিসির পরিচ্ছন্ন কর্মীরা বস্তাগুলো নিয়ে আসবেন। ড্রেনে কোন বর্জ্য ও রক্ত ফেলবেন না। স্বাস্থ্যসম্মত পরিবেশ রক্ষা করা সকলের দায়িত্ব।খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজ বৃহস্পতিবার (২১ মে) কেসিসির উদ্যোগে জোড়াগেট বাজার চত্বরে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাট উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।তিনি আরও বলেন, খুলনা শহরে বর্জ্য ব্যবস্থা অপসারণ আমাদের বড় চ্যালেঞ্জ, এ চ্যালেঞ্জ মাথায় রেখে দুপুর থেকে রাত ১০টায় মধ্যে শেষ করার চেষ্টা করবো। নগরবাসীর প্রতি আহবান থাকবে বস্তার মধ্যে বর্জ্য রাখবেন। এটি আমাদের বর্জ্য ব্যবস্থাপনার অংশ। নগরবাসীকে একটি সুন্দর শহর উপহার দিতে চাই। এক্ষেত্রে নগরবাসী পাশে থেকে সহযোগিতা করবেন।অনুষ্ঠানে খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ ও অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বক্তব্য রাখেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT