খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দেশে হাম ও উপসর্গে ৭ শিশুর মৃত্যু
  চীনা সরকারের আমন্ত্রণে চীনে যাচ্ছে খুলনার ছেলে হামিমসহ ১৫ ছাত্রনেতা
  খুলনায় জোড়াগেটে সপ্তাহব্যাপী কোরবানির পশুর হাটের উদ্বোধন
  হজের সময় ইরানে হামলা নিয়ে সতর্কতার পর পিছু হটেন ট্রাম্প
  রামিসার বাসায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  রূপসায় মাঠ পর্যায়ের কার্যক্রম পরিদর্শন_ডিসি হুরে জান্নাতের
  কেএমপি’র ট্রাফিক বিভাগে সরঞ্জাম হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত
  মাঠ প্রশাসনের কর্মকর্তাদের কঠোর নির্দেশনা ডিসি হুরে জান্নাতের.
  চরম দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়
  সতর্কীকরণ সংবাদ

চরম দুর্ভোগে তেরখাদার এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:

খুলনার তেরখাদা উপজেলার আজগড়া ইউনিয়নের ৪ নম্বর এগার-আমতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘদিন ধরে অবকাঠামোগত নানা সমস্যায় চরম ভোগান্তিতে পড়েছে শিক্ষার্থী ও শিক্ষকরা। সামান্য বৃষ্টিতেই বিদ্যালয় মাঠে জলাবদ্ধতার সৃষ্টি হওয়ায় কোমলমতি শিক্ষার্থীদের খেলাধুলা ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিদ্যালয়ে প্রবেশের একমাত্র ইটের সলিং সড়কটির বেহাল অবস্থার কারণে বর্ষা মৌসুমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের।স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়টিতে বর্তমানে দুই শতাধিক শিক্ষার্থী অধ্যয়ন করছে। সাতজন শিক্ষক-শিক্ষিকা আন্তরিকতার সঙ্গে পাঠদান চালিয়ে গেলেও অবকাঠামোগত সংকটের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। সম্প্রতি ঝড়ে প্রাক-প্রাথমিক শ্রেণিকক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় ছোট শিশুদের ক্লাস নিতে হচ্ছে বিকল্প স্থানে।বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, বৃষ্টি হলেই মাঠে পানি জমে যায়। ফলে তারা খেলাধুলা করতে পারে না। এছাড়া বিদ্যালয়ে আসার প্রায় ২০০ মিটার রাস্তার বিভিন্ন স্থানে ইট উঠে গিয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। বর্ষাকালে কাদা ও পানির কারণে স্কুলে পৌঁছাতে চরম কষ্ট হয় তাদের।বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ চন্দ্রবর বলেন, সম্প্রতি ঝড়ে শিশু শ্রেণির কক্ষের টিনের চাল উড়ে যাওয়ায় পাঠদান ব্যাহত হচ্ছে। এছাড়া মাঠে জলাবদ্ধতা এবং বিদ্যালয়ের প্রবেশ সড়কের বেহাল অবস্থার কারণে শিক্ষার্থীদের দুর্ভোগ বাড়ছে। দ্রুত সমস্যাগুলোর সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।এদিকে আজগড়া ইউনিয়ন পরিষদের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও বিএনপি নেতা মোল্লা ইলিয়াস বলেন, বিদ্যালয়ের ছোট ছোট শিশুদের নিরাপদ ও স্বাভাবিক পরিবেশে পাঠদানের সুযোগ নিশ্চিত করতে জরুরি ভিত্তিতে সংস্কার প্রয়োজন। তিনি খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল-এর সুদৃষ্টি কামনা করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT