খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ
  ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
  দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  ইসলামী ছাত্র আন্দোলন খুলনা কমার্স কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
  কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।
  ধামইরহাটে বাল্যবিবাহ ঝরে পডা, শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা
  খুলনা-মোংলা মহাসড়কে স”ড়ক দু”র্ঘটনায় ভ্যানচালক নি”হত, মোটরসাইকেল আ”রোহী আ”শঙ্কাজনক
  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 
  রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুর লস্কর.

দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন

[ccfic]

রনজিৎ সরকার রাজ দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।অনুষ্ঠানের শুরুতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশিত হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে ফায়ার স্টেশন পরিদর্শন এবং অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজের ওপর একটি বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়।বুধবার (২০ মে) সকাল ১০টায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বীরগঞ্জ উপজেলা স্টেশন অফিস প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুমা খাতুন। এছাড়াও উপস্থিত ছিলেন লিডার মো. হারুনুর রশিদসহ ফায়ার সার্ভিসের মোট ২৭ জন কর্মকর্তা ও সদস্য। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত বিভিন্ন আধুনিক সরঞ্জামের প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে ফায়ার সার্ভিস সদস্যরা আগুন নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম এবং জরুরি পরিস্থিতিতে ব্যবহৃত যন্ত্রপাতি সম্পর্কে উপস্থিত অতিথি ও সাধারণ মানুষকে ধারণা দেন।প্রধান অতিথি সুমা খাতুন বলেন, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত সেবা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনগণকে অগ্নি দুর্ঘটনা এড়াতে আরও সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।অনুষ্ঠানে বক্তারা অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, যেকোনো দুর্যোগ মোকাবিলায় পূর্বপ্রস্তুতি এবং জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের দ্রুত ও কার্যকর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT