খুলনা, বাংলাদেশ | ৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ
  ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
  দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  ইসলামী ছাত্র আন্দোলন খুলনা কমার্স কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
  কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।
  ধামইরহাটে বাল্যবিবাহ ঝরে পডা, শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা
  খুলনা-মোংলা মহাসড়কে স”ড়ক দু”র্ঘটনায় ভ্যানচালক নি”হত, মোটরসাইকেল আ”রোহী আ”শঙ্কাজনক
  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 
  রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুর লস্কর.

অর্থ আত্মসাতের অভিযোগে খুবির সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

[ccfic]

ডেস্ক :

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের এক্সিকিউটিভ এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামের তহবিল থেকে ১৮ লাখ ৮৮ হাজার টাকা আত্মসাতের অভিযোগে সহকারী রেজিস্ট্রার ইউসূফ রায়হানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।অভিযুক্ত ওই কর্মকর্তা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য (ভিসি) অধ্যাপক ফায়েকুজ্জামানের ভাগ্নে। ২০১৭ সালে তার নিয়োগের সময়ও স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছিল।সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে প্রাথমিকভাবে অর্থ আত্মসাতের সত্যতা পাওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুষ্ঠু তদন্ত ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়।সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউসূফ রায়হান ইএমবিএ প্রোগ্রামের আর্থিক কার্যক্রম দেখাশোনা করতেন। অভিযোগ রয়েছে, ডিসিপ্লিন প্রধান ও কোর্স কো-অর্ডিনেটরের স্বাক্ষর জাল করে তিনি ব্যাংক থেকে ইএমবিএ প্রোগ্রামের টাকা উত্তোলন করেন। পাশাপাশি শিক্ষার্থীদের সেমিস্টার ও পরীক্ষার ফির অর্থও ব্যাংকে জমা না দিয়ে আত্মসাৎ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT