
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি :- নওগাঁর ধামইরহাটে বাল্যবিবাহ,ঝরেপডা শিশু ও শিশু শ্রম নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২০ শে মে বুধবার দুপুর ১২ টায় উপজেলা ওয়াল্ড ভিশন উদোগে উপজেলা পরিষদের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় এপি ম্যানেজার লাবলু খান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রশান্ত চক্রবর্তী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক কর্মকর্তা মাক্কামা মাহমুদাু খানম,যুবউন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার ,এ্যাডভোকেসি বিউটি কুইন,সিনিয়র প্রোগ্রাম অফিসার মামুনুর রশীদ, উপজেলা জামাতের নায়েবে আমির মাওলানা কামরুজ্জামান, সহ যুব,শিশু, ধর্মীয় নেতা,এনজিও,ও স্হানীয় কমিটি বৃন্দ প্রমুখ।
