খুলনা, বাংলাদেশ | ৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা সদর হাসপাতালে অনিয়মের খোঁজে স্বাস্থ্যমন্ত্রী: র‍্যাবিস ভ্যাকসিন ও খাবার নিয়ে তীব্র ক্ষোভ
  ফায়ার সার্ভিস সপ্তাহে আধুনিক প্রযুক্তির ছোঁয়া: ডুমুরিয়ায়‌ বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।
  দিনাপুর বীরগঞ্জরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহের উদ্বোধন
  ইসলামী ছাত্র আন্দোলন খুলনা কমার্স কলেজ শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন
  কেশবপুরে শিক্ষার্থীদের উপবৃত্তি ও মিড-ডে মিল চালুসহ বিভিন্ন দাবিতে মানববন্ধন
  প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।
  ধামইরহাটে বাল্যবিবাহ ঝরে পডা, শিশু ও শিশুশ্রম নিরসনে আলোচনা সভা
  খুলনা-মোংলা মহাসড়কে স”ড়ক দু”র্ঘটনায় ভ্যানচালক নি”হত, মোটরসাইকেল আ”রোহী আ”শঙ্কাজনক
  খিলগাঁও থানা মাদকদ্রব্য , কিশোর গ্যাং ও অস্ত্র ব্যবসায়ী সন্ত্রাসীদের অভয়ারণ্য 
  রূপসা ইউসিসিএ লিমিটেডের নির্বাচনে চেয়ারম্যান হলেন বাবুর লস্কর.

প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি দাকোপে মৎস্য ঘেরের রাস্তা কাটায় থানায় লিখিত অভিযোগ।

[ccfic]

শচীন্দ্র নাথ মন্ডল দাকোপ (খুলনা) প্রতিনিধি: জায়গা জমির বিরোধকে কেন্দ্র করে দাকোপে প্রতিপক্ষের বিরুদ্ধে জোর করে সাত বিঘার মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এতে ভূক্তভোগিদের প্রায় সাড়ে তিন লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এঘটনায় প্রতিকার চেয়ে ভূক্তভোগি রফিকুল মোল্যা প্রতিপক্ষের ১১ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ৫নং সুতারখালী ইউনিয়নের নলিয়ান এলাকার রফিকুল মোল্যার জায়গা জমি নিয়ে প্রতিবেশি প্রতিপক্ষের সাথে বিরোধ চলে আসছে। রফিকুল দীর্ঘদিন যাবৎ নলিয়ান ক্লোজারের পশ্চিম পাশে প্রায় সাত বিঘা জমি লিচ নিয়ে মাছ চাষ করে। উক্ত জমি নিয়ে বিজ্ঞ আদালতে ১৪৪/১৪৫ ধারায় মামলা চলমান রয়েছে। কিন্তু একই এলাকার প্রতিপক্ষ আমিরুল সরদার, মনি গাজী, ইব্রাহিম সানা, মোন্তাজ গাজী, আছাবুর সরদার, আনিচ সানা, সাইদুল সরদার, শহীদ সরদার, ইসমাইল সরদার, হাফিজুল পাড় ও গোলাপ সরদার ঘটনার দিন গত মঙ্গলবার দুপুর ১২ টার দিকে দেশি অস্ত্র দাঁ, বাঁশের লাঠি, কোদাল, নাফনা, শাবল ও লোহার রড নিয়ে দলবদ্ধ হয়ে উক্ত ঘেরের মধ্যে বে-আইনিভাবে প্রবেশ করে মৎস্য ঘেরের ভেড়িবাঁধ কেটে দেয়। এতে ভূক্তভোগি রফিকুলের ঘেরের বাগদা চিংড়িসহ বিভিন্ন মাছ শিবসা নদীতে ভেসে গিয়ে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি সাধন হয়। তারা রাস্তা কেটে চলে য়াওয়ার সময়ে রফিকুলের ভাই আজিজুল মোল্যাকে অকথ্য ভাষায় গালিগালাজ, ভয়ভীতি ও মামলা না করার জন্য জীবন নাশের হুমকি দিয়ে যায়। এঘটনায় ভূক্তভোগি রফিকুল মোল্যা প্রতিকার চেয়ে প্রতিপক্ষের উক্ত ১১ জনের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।এবিষয়ে থানা পুলিশ পরিদর্শক (ওসি ভারপ্রাপ্ত) প্রকাশ বোস বলেন, নলিয়ানে মাছের ঘেরের ভেড়িবাঁধ কাটার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT