খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, অবিসংবাদিত রাষ্ট্রনায়ক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনায় ৬ দিনের কর্মসূচি ঘোষণা করেছে মহানগর বিএনপি। সোমবার সন্ধ্যায় মহানগর বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত যৌথ সভায় এ কর্মসূচি গ্রহণ করা হয়। পরে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত কর্মসূচি জানানো হয়।ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৩০মে কালো ব্যাজ ধারণ, কালো পতাকা উত্তোলন এবং দলীয় পতাকা অর্ধনমিতকরণ। এছাড়া আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হবে। কর্মসূচি চলবে ৪ জুন পর্যন্ত।কর্মসূচির অংশ হিসেবে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানায় উন্নতমানের খাবার বিতরণ, মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় দোয়া ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে। পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে বিশেষ রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এছাড়া মহানগরীর ওয়ার্ড, থানা ও ইউনিয়ন পর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান, বৃক্ষরোপণ ও রক্তদান কর্মসূচি পালন করা হবে। কোরআন তেলাওয়াত, হামদ-নাত ও আযান প্রতিযোগিতা, ফ্রি মেডিকেল ক্যাম্প এবং পুস্তক প্রদর্শনীর আয়োজনও রয়েছে কর্মসূচিতে।মহানগর বিএনপি জানিয়েছে, এসব কর্মসূচিতে মহানগরীর অন্তর্গত সকল থানা, ওয়ার্ড, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করবেন।সভায় সভাপতিত্ব করেন মহানগর বিএনপি’র সভাপতি এড. শফিকুল আলম মনা। উপস্থিত ছিলেন মহানগর সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, কেএম হুমায়ুন কবীর, হাফিজুর রহমান মনি, মুর্শিদ কামাল, কাজী মিজানুর রহমান, এড. মোহাম্মাদ আলী বাবু, আসাদুজ্জামান আসাদ, আব্দুল আজিজ সুমন, মজিবর রহমান, ইঞ্জিঃ নুরুল ইসলাম বাচ্চু, আক্তারুজ্জামান সজিব, রবিউল ইসলাম রুবেল, এড. হালিমা আক্তার খানম, ইস্তিয়াক আহমেদ ইস্তি, মো. তাজিম বিশ্বাস, আব্দুল জলিল, হাবিবুর রহমান বিপ্লব, আলমগীর হোসেন, ইকবাল হোসেন মিজান, মঞ্জুরুল আলম, হেলাল ফরাজী, আবু শাদাত মোঃ সায়েম, সৈয়দ তানভীর আহমেদ, আরিফুজ্জামান আরিফ, রিয়াজুল খান মুরাদ, শাকিল আহমেদ, ইউসুফ, আরিফুল ইসলাম আরিফসহ অন্যান্য নেতৃবৃন্দ।সভায় বিএনপি’র নাম ব্যবহার করে কোরবানি বা কাঙ্গালীভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার জন্য সবাইকে কঠোরভাবে সতর্ক করা হয়।এদিকে একই দিনে সন্ধ্যায় মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং সাবেক যুগ্ম আহŸায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর সদস্য মনোনীত হওয়ায় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে তাদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT