খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের

[ccfic]

ডেস্ক রিপোর্ট: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ব্যাংক ও ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলোতে ৭ দিন ছুটি থাকবে। তবে ছুটি শুরুর আগের দুই দিন প্রতিষ্ঠানগুল খোলা রাখা ও ব্যাংক লেনদেনের নতুন সময়সূচি ঘোষণা করেছে কেন্দ্রীয় ব্যাংক।সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংক থেকে দেশের সব তফসিলি ব্যাংকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে।নির্দেশনায় বলা হয়েছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী শনিবার (২৩ মে) ও রোববার (২৪ মে) তফসিলি ব্যাংকগুলোর সব শাখা-উপশাখা স্বাভাবিক সময়সূচি অনুযায়ী খোলা থাকবে এবং সোমবার (২৫ মে) থেকে রোববার (৩১ মে) পর্যন্ত ব্যাংকগুলো বন্ধ থাকবে।নির্দেশনায় আরও বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক-কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতাদি পরিশোধ এবং পোশাক শিল্প খাতের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট ব্যাংকিং কার্যক্রম চলমান রাখার সুবিধার্থে কেবল ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখাগুলোয় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিতপূর্বক আগামী ২৫ ও ২৬ মে লেনদেন কার্যক্রম পরিচালিত হবে।এই দুই দিনে ব্যাংকের এসব শাখায় সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে। এ ক্ষেত্রে অফিস সময় সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত। এছাড়া লেনদেন করা যাবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এই নির্দেশনা জারি করা হয়েছে বলেও কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় উল্লেখ রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT