খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ একটা সময় আমরা সুশাসন থেকে বঞ্চিত হয়েছি। বর্তমানে সেই অবস্থা থেকে বেরিয়ে গণতান্ত্রিক সরকার যাত্রা শুরু করেছে। যে সরকারের কাছে মানুষ পরিবর্তন চাচ্ছে এবং প্রধানমন্ত্রীও নতুন নতুন পরিকল্পনা সামনে নিয়ে আসছেন। সেই পরিকল্পনা বাস্তবায়নে আমরা কাজ শুরু করেছি। কেসিসি প্রশাসক গতকাল সোমবার দুপুরে নগরীর সিএসএস আভা সেন্টারে আয়োজিত খুলনা শহরের উন্নয়নমূলক কাজ ও গবেষণার ফলাফল উপস্থাপন সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। সরকারের উন্নয়ন সহযোগী সংস্থা হিসেবে সংস্থাটি নগরীর ৩১টি ওয়ার্ডে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নসহ শিশুর স্বাস্থ্য, শিক্ষা, সুরক্ষা ও নিরাপত্তা এবং পরিবারের আয় বৃদ্ধিমূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।কেসিসি প্রশাসক আরো বলেন, বাল্য বিবাহ নিয়ে পূর্বের তুলনায় সচেতনতা বৃদ্ধি পেয়েছে। শিশুশ্রম নিয়ে সরকারি অনেক সংস্থা কাজ করলেও এখনো সম্পূর্ণ বন্ধ করা সম্ভব হয়নি। তিনি শিশু শ্রম বন্ধ এবং প্রাথমিক শিক্ষা থেকে শিশুরা যেন ঝরে না পড়ে সেজন্য কেসিসি’র সাথে বেসরকারি সংস্থাসমূহের কাজের সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন এবং সমন্বয়ের জন্য নগর ভবনে একটি পৃথক শাখা খোলার পরিকল্পনা রয়েছে বলে উল্লেখ করেন।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সিনিয়র ডাইরেক্টর (অপারেশনস) চন্দন জেড গমেজ-এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, ন্যাশনাল ডিরেক্টর সুরেশ বার্টলেট, ডেপুটি ডিরেক্টর (ফিল্ড অপারেশেনস) জেনি মিলড্রেড ডি ক্রজ ও রিসার্চ এন্ড কমপ্লায়েন্স অফিসার সাবিহা দিবা আহমেদ। কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের মধ্যে বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ শরীফ শাম্মিউল ইসলাম এবং স্বাগত বক্তৃতা করেন খুলনা এরিয়া প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার লিটন মন্ডল।বিকেলে কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে বেসরকারি সংস্থা জাগ্রত যুব সংঘ (জেজেএস) আয়োজিত শেয়ারিং প্রোজেক্ট ইন্টারভেনসন্স এন্ড ক্যাশ ডিস্ট্রিবিউশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নারীদের মাঝে ব্যবসা সহায়তার চেক বিতরণ করেন। নারীদের সাবলম্বী করার লক্ষ্যে সংস্থাটি ২৫ জন প্রশিক্ষণ গ্রহণকারী নারীদের মাঝে এ সহায়তা প্রদান করে। জেজেএস-এর নির্বাহী পরিচালক এ টি এম জাকির হোসেন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুরাইয়া সিদ্দিকা এবং কেসিসি’র ১৮নং ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও আর্কিটেক্ট রেজবিনা খানম। অনুষ্ঠান পরিচালনা করেন জেজেএস-এর সিনিয়র ডাইরেক্টর (প্রোগ্রাম) এমএম চিশতী।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT