খুলনা, বাংলাদেশ | ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কোরবানি বা কাঙ্গালী ভোজের নামে কোনো ধরনের অনৈতিক সুযোগ গ্রহণ থেকে বিরত থাকার আহবান
  ফ্যাসিস্ট সরকারের কারণে দীর্ঘ সময় সুশাসন থেকে বঞ্চিত হয়েছি : মঞ্জু
  কোন প্রকল্পের নামে দুর্নীতি সহ্য করা হবে না : লবি
  নগরীর পানি নিষ্কাশনে খালগুলো পানি প্রবাহ স্বাভাবিক থাকা জরুরি : কেসিসি প্রশাসক
  দিঘলিয়ায় ওএমএস-এর ১০ বস্তা চাল জব্দ করেছে ইউএনও
  মাদারীপুরে ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
  ঈদের আগে লেনদেনের সময়সূচি ঘোষণা কেন্দ্রীয় ব্যাংকের
  ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর
  কোম্পানির দেয়াল ধসে শ্রমিকের মৃত্যু, অবহেলার অভিযোগ
  সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রধানমন্ত্রীর নির্দেশ

ঈদের সময় আবহাওয়া নিয়ে যে তথ্য দিল অধিদপ্তর

[ccfic]

ডেস্ক রিপোর্ট: মুসলমানদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা আগামী বৃহস্পতিবার (২৮ মে) উদযাপিত হবে। এ সময় দেশে ঘূর্ণিঝড় ও তীব্র কালবৈশাখীর প্রবল শঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার (১৮ মে) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ ঘোষণা করে। এদিকে আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদী পুর্বাভাসে এই তথ্য জানা গেছে।দীর্ঘমেয়াদী পূর্বাভাস বলা হয়েছে, মে মাসের দ্বিতীয় অর্ধে বঙ্গোপসাগরে এক থেকে দুটি লঘুচাপ সৃষ্টি হতে পারে যার মধ্যে অন্তত একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ। একই সময়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হলেও বিভিন্ন অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে বিশেষজ্ঞ কমিটির সভায় জানানো হয়েছে।বিভাগভিত্তিক পূর্বাভাসের তথ্যমতে, এই মাসে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হতে পারে সিলেট বিভাগে যেখানে ৫২০ থেকে ৫৪০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া ময়মনসিংহ বিভাগে ৩৪০ থেকে ৩৬০, চট্টগ্রাম বিভাগে ৩৩০ থেকে ৩৫০, রংপুর বিভাগে ২৬০ থেকে ২৮০ এবং ঢাকা বিভাগে ২৫০ থেকে ২৭০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে।অন্যদিকে বরিশাল বিভাগে ২২০ থেকে ২৫০, রাজশাহী বিভাগে ১৭০ থেকে ১৯০ এবং খুলনা বিভাগে ১৬০ থেকে ১৮০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি এ মাসে দেশে ৫ থেকে ৮ দিন হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ও বজ্রঝড় হতে পারে যার মধ্যে অন্তত ২ থেকে ৩ দিন তীব্র কালবৈশাখী ও শিলাবৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।ঈদের সময়ের আবহাওয়া প্রসঙ্গে আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক গণমাধ্যমকে বলেন, ‘বর্তমানে কালবৈশাখী ঝড়ের মৌসুম চলায় ঝড়-বৃষ্টি হওয়াটাই স্বাভাবিক। মে মাসের শেষের দিকে দেশের দুই-একটি অঞ্চলে বৃষ্টির আভাস থাকলেও কোন অঞ্চলে কেমন বৃষ্টিপাত হবে তা এখনই সুনির্দিষ্টভাবে বলা সম্ভব নয়।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT