খুলনা, বাংলাদেশ | ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা জেলা বিএনপিকে ফুলেল শুভেচ্ছায় নবগঠিত জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ
  দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না
  যশোরে আ.লীগ নেতা মোস্তফা ফরিদ গ্রেপ্তার
  বিশেষ অভিযানে কেএমপি‘র খালিশপুর থানা পুলিশ কর্তৃক চুরি মামলার আলামত উদ্ধারসহ ০২(দুই) জনআসামী গ্রেফতার ঃ কেএমপি!
  বটিয়াঘাটায় এলজিইডি’র ১৭ লাখ টাকার সংস্কার কাজে অনিয়মের অভিযোগ: কাজের মান অত্যন্ত দুর্বল ও দায়সারা
  কেশবপুরে শান্তিপূর্ণ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হরিনাম সংকীর্তন ওযজ্ঞানুষ্ঠান সমাপ্ত
  ঐতিহাসিক ফারাক্কা লংমার্চ দিবস আজ
  ডুমুরিয়ায় কৃত্রিমভাবে গরু মোটাতাজাকরণ: প্রত্যেক কোরবানির ক্রেতার জানা উচিত
  দিনাজপুরের কাহারোলে পূর্ণভবা নদীতে ডুবে বৃদ্ধার মৃত্যু, ৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার
  ‎সরকারের উন্নয়ন ধারাবাহিকতায় ডুমুরিয়া-ফুলতলার মানুষের সার্বিক উন্নয়ন করাই আমার মুল লক্ষ্য ‎আলী আসগর লবি এমপি

দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না

[ccfic]

নিজস্ব প্রতিবেদক: খুলনা-৪ আসনের সংসদ সদস্য, বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যেমন আজীবন কৃষক, শ্রমিক ও খেটে খাওয়া মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন, তেমনি তাঁর সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান আজ কৃষকের মুখে হাসি ফোটাতে, দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে এবং একটি আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন কৃষক বাঁচলে বাঁচে একটি দেশ। কৃষকের ঘরে সমৃদ্ধি ফিরলে দেশের অর্থনীতির চাকা আরও গতিশীল হবে, খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে এবং উন্নয়নের অগ্রযাত্রা আরও বেগবান হবে। সেই লক্ষ্য থেকেই বিএনপি সরকার কৃষকদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে ন্যায্যমূল্যে ধান ক্রয়ের যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছে। অতীতের কোনো সরকার কৃষকের ঘাম ও পরিশ্রমের এমন মর্যাদা দিতে পারেনি। এটি শুধু ধান ক্রয় কর্মসূচি নয়, এটি কৃষকের ন্যায্য অধিকার ও সম্মান প্রতিষ্ঠার এক সাহসী রাষ্ট্রীয় অঙ্গীকার। কৃষকদের কাছ থেকে ধান ক্রয়ের এই কার্যক্রমে কোনো ধরনের দুর্নীতি, অনিয়ম কিংবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য সহ্য করা হবে না। কৃষক যাতে হয়রানি ছাড়া দ্রুত ও সহজভাবে তাদের ধানের ন্যায্যমূল্য হাতে পায়, সে বিষয়ে প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। একইসঙ্গে আগামীতে আরও বেশি পরিমাণে কৃষকের কাছ থেকে সরাসরি ধান সংগ্রহের উদ্যোগ নিবে বিএনপি সরকার, যাতে প্রকৃত কৃষকই সবচেয়ে বেশি লাভবান হয়।

তিনি গতকাল শনিবার সকালে রূপসা উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে রূপসা উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত ২০২৫-২৬ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয় কর্তৃক বরাদ্দকৃত বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে বিনামূল্যে শুকনা খাবার, ঢেউটিন ও গৃহনির্মাণ অর্থ বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির সবচেয়ে বড় বাধা হচ্ছে দুর্নীতি। দুর্নীতি একটি জাতির স্বপ্ন ধ্বংস করে, মানুষের অধিকার কেড়ে নেয় এবং রাষ্ট্রকে পিছিয়ে দেয়। তাই দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। যেখানে অনিয়ম হবে, সেখানেই জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে। দুর্নীতির লাগাম টেনে ধরতে না পারলে উন্নয়নের সুফল সাধারণ মানুষের ঘরে পৌঁছাবে না। জনগণের উন্নয়নের কাজের প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। গরিব, অসহায় ও সাধারণ মানুষের কল্যাণে যেসব উন্নয়নমূলক কাজ মানুষের প্রকৃত উপকারে আসে, সেসব কাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। জনগণের টাকার প্রতিটি হিসাব জনগণের কাছেই দিতে হবে। কোনোভাবেই সরকারি অর্থ লুটপাট বা আত্মসাৎ হতে দেওয়া যাবে না। জনগণের অর্থ জনগণের কল্যাণেই ব্যয় করতে হবে এটাই বিএনপি সরকারের অঙ্গীকার।অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল করিম। সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন রূপসা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ বোরহান উদ্দিন। এ সময় এমপি আজিজুল বারী হেলাল মোট ১১টি পরিবার ও ১টি প্রতিষ্ঠানের মাঝে ঢেউটিন ও নগদ অর্থ এবং ৯৮ জনের মাঝে শুকনা খাবার বিতরণ করেন। এরপর তিনি রূপসা উপজেলা খাদ্য অধিদপ্তর কর্তৃক অভ্যন্তরীন ধান সংগ্রহ অভিযান ২০২৬ এর উদ্বোধন করেন। রূপসা উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগ আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা। স্বাগত বক্তৃতা করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মোঃ আশরাফুজ্জামান। রূপসা উপজেলার মোট ৬৬১ মেট্রিক টন ধান কৃষকদের কাছ থেকে সংগ্রহ করা হবে। পরবর্তীতে এমপি আজিজুল বারী হেলাল বিকেলে ঘাটভোগ ইউনিয়নের ডোবা উত্তর পাড়া এলাকায় মহাৎসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। ত্রাণ সামগ্রী ও ধান সংগ্রহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপসা উপজেলা কৃষি কর্মকর্তা তরুন কুমার বালা, খাদ্য গুদাম ইনচার্জ মোঃ সেলিম, খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, দিঘলিয়া উপজেলা বিএনপি’র আহবায়ক সাইফুর রহমান মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, রূপসা উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা বিএনপি’র সদস্য আরিফুর রহমান আরিফ, আছাফুর রহমান, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ মোঃ আবু সাঈদ, জেলা মহিলাদলের সিনিয়র সহ-সভাপতি শাহানাজ ইসলাম, রূপসা উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, সাংবাদিক জিএম আসাদুজ্জামান ,সাংবাদিক কৃষ্ণ গোপাল সেন, উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আবুল কালাম গোলদার, হুমায়ূন কবীর, ইউনিয়ন বিএনপি নেতা খান আনোয়ার হোসেন, মহিউদ্দিন মিন্টু, আজিজুর রহমান, দিদারুল ইসলাম, মিকাইল বিশ্বাস, ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,আজিজুল ইসলাম নন্দু, ইলিয়াজ হোসেন, যুব মহিলা দল নেত্রী শারমিন আক্তার আঁখি, কৃষক সেলিম সরদার, ওমর ফারুক, কৃষক দল নেতা শাহ আলম ভূঁইয়া, খন্দকার শরিফুল ইসলাম, সাইফুল ইসলাম পাইক প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT