
নিজস্ব প্রতিবেদক: কেএমপি, খুলনার খালিশপুর থানা পুলিশের একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ডিএমপি ঢাকা রামপুরা থানাএলাকায় অভিযান পরিচালনা করে কেএমপি খালিশপুর থানার মামলা নং -০২(০৫)২৬ ধারা -৩৮০ পেনাল কোড সংক্রান্তে ঘটনায় জড়িত আসামী ১) মোঃ সাহাবুদ্দিন(২২), পিতা- মোঃ সানু সরদার, মাতা- রওশনারা বেগম, স্থায়ী সাং- বড় রঘুনাথপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- হোল্ডিং নং- ৭, ব্লক নং- সি, রোড ১০, গ্রিন এপার্টমেন্ট ৫ম তলা আঃ হালিম এর মেসের ভাড়াটিয়া, বনশ্রী, থানা- রামপুরা, ডিএমপি, ঢাকা ও ২) মোঃ রিফাত হোসেন সায়েম(২১), পিতা- মোঃ জাহাঙ্গীর আলম, মাতা- সুষমা বেগম, স্থায়ী সাং- বড় রঘুনাথপুর, থানা- বাকেরগঞ্জ, জেলা- বরিশাল, এ/পি সাং- হোল্ডিং নং- ৭, ব্লক নং- সি, রোড ১০, গ্রিন এপার্টমেন্ট ৩য় তলা সোহেল তানভির এর মেসের ভাড়াটিয়া, বনশ্রী, থানা- রামপুরা, ডিএমপি, ঢাকাদ্বয়কে ঢাকা রামপুরা থানাধীন বনশ্রী হোল্ডিং নং- ৭, ব্লক নং- সি, রোড ১০, গ্রিন এপার্টমেন্ট ৩য় তলা সোহেল তানভীরের মেসের ভাড়াটিয়া বাসা হতে ১৫/৫/২৬ খ্রি. ১৮.৩৫ ঘটিকায় গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে চোরাই যাওয়া ১. একটি ল্যাপটপ, ২. তিন কয়েল তার আলামত উদ্ধার করেন! আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
