খুলনা, বাংলাদেশ | ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা পুলিশ কর্তৃক জিআর-সাজা পরোয়ানাভূক্ত ০১(এক) এবং ৩ টি জিআর পরোয়ানা ভুক্ত ০১ জন অর্থাৎ মোট ০২ জন আসামী গ্রেফতারঃ-
  মাননীয় প্রধানমন্ত্রী স্বস্ত্রীক খুলনা মেট্রোপলিটন পুলিশ পুনাক স্টল পরিদর্শন করেন:
  অপরিপক্ব আম ঠেকাতে রাজশাহীতে ‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ প্রকাশ
  খুলনাসহ অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর
  কয়রায় ঘুষ ছাড়া মিলছে না জেলে কার্ডের চাল
  প্রকাশ্য দিবালোকে স্ত্রীর গলা কাটতে গিয়ে গণপিটুনির শিকার স্বামী!
  সোনাডাঙ্গায় বিশেষ অভিযানে দুই পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার
  পুলিশ সপ্তাহ উপলক্ষে কেএমপি পুলিশ লাইন্সে প্রীতিভোজের আয়োজন:
  কেশবপুরে ইটের রাস্তায় ৫০ গজের মধ্যে তিনটি স্পিড ব্রেকার: প্রায়ই ঘটছে দূর্ঘটনা

নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ জেলা পর্যায়ে কেশবপুর উপজেলার গৌরবোজ্জ্বল সাফল্য

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

ক্রীড়াঙ্গনে আবারও সাফল্যের স্বাক্ষর রাখলো যশোরের কেশবপুর উপজেলা। “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” জেলা পর্যায়ের বিভিন্ন খেলায় অংশ নিয়ে কেশবপুর উপজেলার খেলোয়াড়রা অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে একাধিক শিরোপা ও পদক অর্জন করেছে। তাদের এই সাফল্যে কেশবপুরবাসীর মাঝে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।বিশেষভাবে উল্লেখযোগ্য, পুরো আয়োজনের সার্বিক পরিচালনা, তদারকি ও দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন। তাঁর আন্তরিকতা, খেলাধুলার প্রতি ভালোবাসা এবং দক্ষ নেতৃত্বে কেশবপুর উপজেলার খেলোয়াড়রা জেলা পর্যায়ে নিজেদের যোগ্যতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।রোববার (১০ মে-২৬) বিকেলে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই ঘোষনা দেওয়া হয়। জনাব সুজন সরকার, অতি জেলা প্রশাসক, যশোর-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর জেলা প্রশাসক জনাব মোহাম্মদ আশেক হাসান। বিশেষ অতিথি ছিলেন, জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পুলিশ সুপার, যশোর ও জনাব দেলোয়ার হোসেন খোকন, প্রশাসক, জেলা পরিষদ, যশোর, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জনাব রেকসোনা খাতুন প্রমূখ।জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কেশবপুর উপজেলার বালিকা ফুটবল দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। দুর্দান্ত পারফরম্যান্সের মাধ্যমে দলটি পুরো জেলায় কেশবপুরের সুনাম ছড়িয়ে দেয়।ব্যাডমিন্টন খেলায়ও কেশবপুরের আধিপত্য ছিল চোখে পড়ার মতো। বালিকা এককে দিঘী অধিকারী চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি বালিকা দ্বৈত বিভাগেও দিঘী অধিকারী ও স্বর্ণারী সাহা জুটি চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেন। একই সঙ্গে দাবা প্রতিযোগিতায় বালিকা বিভাগে দিঘী অধিকারী প্রথম স্থান লাভ করে কেশবপুরকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান।অ্যাথলেটিক্সে ২০০ মিটার দৌড়ে সানজিদা প্রথম স্থান অর্জন করেন এবং দীর্ঘ লাফে মুক্তা মন্ডল প্রথম হয়ে কেশবপুরের সাফল্যের মুকুটে নতুন পালক যোগ করেন।সাঁতার প্রতিযোগিতায়ও কেশবপুর উপজেলার প্রতিযোগীরা কৃতিত্বের পরিচয় দিয়েছেন। চিৎ সাঁতার বালক বিভাগে মাহমুদ হাসান দ্বিতীয় স্থান এবং বুক সাঁতার বালিকা বিভাগে তাসনিম সুলতানা দ্বিতীয় স্থান অর্জন করেন।মার্শাল আর্ট বিভাগেও কেশবপুরের খেলোয়াড়রা উজ্জ্বল সাফল্য দেখিয়েছেন। কারাতে বালিকা ৪৫ কেজি বিভাগে সাথী সেন তৃতীয় স্থান লাভ করেন। তায়কোয়ানডোতে বালিকা +৪৫ কেজি বিভাগে মুন্নী দত্ত দ্বিতীয়, বালিকা -৪৫ কেজি বিভাগে সুরাইয়া ইয়াসমিন দ্বিতীয়, বালক +৪৫ কেজি বিভাগে মোঃ সোহানুর রহমান দ্বিতীয় এবং বালক -৪৫ কেজি বিভাগে রাতুল দাস প্রথম স্থান অর্জন করেন।এই সফল আয়োজন বাস্তবায়নে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করছেন করেছেন কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার রেকসোনা খাতুন। খেলোয়াড়দের উৎসাহ প্রদান থেকে শুরু করে প্রতিযোগিতার সুন্দর পরিবেশ নিশ্চিত করতেও তাঁর ভূমিকা ছিল অত্যন্ত প্রশংসনীয়।এছাড়াও প্রদান কোস হিসেবে দায়িত্ব পালন করেন কেশবপুর থানা প্রেসক্লাবের সচিব মনজুরুল ইসলাম ডাবলু। কেশবপুর উপজেলার ক্রীড়াপ্রেমী ব্যক্তিবর্গ, বিভিন্ন ক্রীড়া সংগঠনের সদস্য এবং স্বনামধন্য ক্রীড়া ব্যক্তিত্বরা খেলোয়াড়দের উৎসাহ ও অনুপ্রেরণা দিতে সার্বক্ষণিকভাবে উপস্থিত ছিলেন।নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ এ অংশগ্রহণকারী সকল খেলোয়াড়, কোচ, ম্যানেজার ও সংশ্লিষ্টদের প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন কেশবপুরবাসী। একইসঙ্গে কেশবপুর থানা প্রেসক্লাব-এর পক্ষ থেকেও জানানো হয়েছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। থানা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মিন্টু বলেন, কেশবপুরের এই অর্জন আগামী দিনে উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও সমৃদ্ধ ও অনুপ্রাণিত করবে। ভবিষ্যতেও কেশবপুর উপজেলার খেলোয়াড়রা আরও বড় বড় সাফল্য অর্জন করবে এবং জাতীয় পর্যায়েও কৃতিত্বের স্বাক্ষর রাখবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT