খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার আচরণে-ভদ্রতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধই তাকে আলাদা করে তুলে ধরে – আজিজুল বারী হেলাল

[ccfic]

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : খুলনা-০৪ আসনের এমপি আজিজুল বারী হেলাল বলেন, শরীর সুস্থ না থাকলে মেধার পূর্ণ বিকাশ সম্ভব নয়, তাই পড়াশোনার পাশাপাশি নিয়মিত ব্যায়াম ও খেলাধুলা করতে হবে। শিক্ষার্থীর প্রকৃত পরিচয় তার আচরণে-ভদ্রতা, শৃঙ্খলা ও দায়িত্ববোধই তাকে আলাদা করে তুলে ধরে। তিনি বলেন সাংস্কৃতিক চর্চা মানুষকে উদার ও মানবিক করে তোলে, যা একটি সুন্দর সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শুধু নিজের জন্য নয়, দেশ ও সমাজের জন্য কিছু করার মানসিকতা নিয়েই শিক্ষার্থীদের এগিয়ে যেতে হবে।তিনি বলেন,পরিশ্রম ও সততা-এই দুটি গুণ যার মধ্যে থাকবে, সে জীবনের যেকোনো ক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে। খেলাধুলা শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করে এবং পরাজয় থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা গড়ে তোলে। তিনি বলেন,বিদ্যালয়ের এমন আয়োজন শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অভিভাবকদের উচিত সন্তানদের শুধু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ না রেখে সহশিক্ষা কার্যক্রমে উৎসাহিত করা। এমপি আজিজুল বারী হেলাল আজ বিকেল ৩ টার দিকে এবিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে একথাগুলো বলেন।উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম নুরুন্নবী’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহা-পরিচালক  সিকদার রাশেদ কামাল, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, তেরখাদা থানার ওসি মোঃ শহীদুল্লাহ, রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান, তেরখাদা উপজেলা বিএনপির আহবায়ক চৌধুরী কাওছার।  এফ এম হাবিবুর রহমান। প্রধান শিক্ষক মোঃ ইকরাম হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, শিক্ষক শরীফ নাঈমুল হকসহ আরও অনেকে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT