
নিজস্ব প্রতিনিধি :
ঢাকার কিল ক্যাট লাল মেরিডিয়াম এলাকার পাশে সিএনজি চালক ও শ্রমিক ভাইয়েরা গ্যাস নেওয়ার জন্য দীর্ঘ সময় ধরে লাইনে দাঁড়িয়ে আছেন। তীব্র গ্যাস সংকটের কারণে তাদের প্রতিদিনই পড়তে হচ্ছে চরম দুর্ভোগে।সিলেট থেকে ঢাকায় এসে এই পরিস্থিতির সরেজমিন পরিদর্শনে যুক্ত হন সাংবাদিক শেখ মোঃ আব্দুল হামিদ। তিনি উপস্থিত থেকে সিএনজি শ্রমিকদের সাথে কথা বলেন এবং তাদের দুর্ভোগের চিত্র তুলে ধরেন।সাক্ষাৎকারে কয়েকজন সিএনজি শ্রমিক জানান, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও অনেক সময় পর্যাপ্ত গ্যাস পাওয়া যায় না। এতে তাদের দৈনিক আয় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। একজন চালক বলেন, “আমরা সকাল থেকে লাইনে দাঁড়িয়ে থাকি, কিন্তু কখন গ্যাস পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে পরিবার চালানো খুব কঠিন হয়ে যাচ্ছে।”শ্রমিকরা আরও জানান, গ্যাস সংকট দীর্ঘদিন ধরে চললেও কার্যকর কোনো সমাধান দেখা যাচ্ছে না। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে তারা দ্রুত এই সমস্যার সমাধান দাবি করেন।গ্যাস সংকট শুধু সিএনজি চালকদের নয়, এর প্রভাব পড়ছে সাধারণ যাত্রীদের ওপরও। দ্রুত সমাধান না হলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
