খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে : খাদ্য প্রতিমন্ত্রী

[ccfic]

ডেস্ক :

জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, অব্যাহত ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে অকাল বন্যায় হাওরাঞ্চল ও বিলগুলোতে বোরো ধানের যে পরিমাণ ক্ষতি হয়েছে, ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতি পুষিয়ে নিতে সরকারের তিন মাসের প্রণোদনা প্রয়োজনে আরও বাড়ানো হবে।রোববার (৩ মে) সন্ধ্যায় নেত্রকোনা জেলা প্রশাসন ও খাদ্য মন্ত্রণালয় আয়োজিত স্থানীয় পাবলিক হলে চলতি বোরো মওসুমে অভ্যন্তরীণ ধান, চাল সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।মন্ত্রী বলেন, এ অঞ্চলের কৃষকদের জীবন মান উন্নয়ন ও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান চাল সংগ্রহ করা হবে। কৃষক যে পরিমাণ ধান দিতে পারবে সরকার সেই পরিমাণ ধান কিনবে। ময়শ্চারাইজার বা আর্দ্রতা ঠিক নেই বলে কৃষকদের হয়রানি করা যাবে না। সে ব্যাপারে জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসনকে আরও বেশি সতর্ক থাকতে হবে। ধান-চাল সংগ্রহ অভিযানে কোনো প্রকার অনিয়ম বরদাস্ত সহ্য করা হবে না।তিনি বলেন, তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।খাদ্য মন্ত্রাণলয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে ও যুগ্মসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন নেত্রকোনা-২ ( সদর-বারহাট্টা) আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য, জেলা বিএনপির সভাপতি, অর্থোপেডিক্স চিকিৎসক অধ্যাপক ডা. মো. আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য মাছুম মোস্তফা, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) জন কেনেডি জাম্বিল, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আরিফুল ইসলাম সরদার, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নুরুজ্জামান নুরু, পুলিশসুপার মো. তরিকুল ইসলাম ও ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম ও কৃষকের পক্ষে লিফলেট বিতরণ করেন জেলা কৃষক দলের সভাপতি সালাহউদ্দিন খান মিল্কী প্রমুখ।পরে তিনি সরাসরি কৃষকদের নিকট থেকে বোরো ধান-চাল সংগ্রহ অভিযান আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT