খুলনা, বাংলাদেশ | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৪শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  আমি যা করছি, তা বেশ কার্যকর : ট্রাম্প
  রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর আজ
  ক্যাম্পাসে সন্ত্রাসের রাজনীতিকে ফিরতে দেব না : ফরহাদ
  তেলের সংকট আরও তীব্র হতে পারে, বাড়ছে দাম
  মুরগির বাজারে স্বস্তি, মাছ ও মাংসের দাম চড়া
  ছাত্রদল সভাপতির দুঃখপ্রকাশ
  ছাত্রদলকে ছাত্রশিবিরের সাবেক সভাপতির সতর্কবার্তা
  জার্মানিতে পাইপলাইনে তেল রপ্তানি বন্ধের পরিকল্পনা পুতিনের
  মার্চেই ২০ হাজার কোটি টাকা ছাপিয়েছে সরকার
  ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি আরও তিন সপ্তাহ বাড়ল : ট্রাম্প

নিজ দেশের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিল ভারত

[ccfic]

ডেক্স:

ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিকদের দ্রুত দেশটি ছাড়ার নির্দেশ দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া নতুন করে কাউকে ইরানে প্রবেশ না করতে বিশেষভাবে আহ্বান জানানো হয়েছে।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক নতুন নির্দেশনায় নয়াদিল্লি বলেছে, যেহেতু কিছু ফ্লাইট চালু হয়েছে তাই দ্রুত যেন সেগুলো ব্যবহার করে তারা ইরান ছাড়েন।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ভারতীয়দের আকাশপথ বা স্থলপথ ব্যবহার করে কোনোভাবেই ইরান ভ্রমণ না করার জন্য জোরালো পরামর্শ দেওয়া হচ্ছে। আঞ্চলিক উত্তেজনার কারণে আকাশসীমার ওপর বিধিনিষেধ এবং বিমান চলাচলে অনিশ্চয়তা থাকায় ইরানের আন্তর্জাতিক ফ্লাইটগুলো ব্যাহত হচ্ছে।বিবৃতিতে আরও বলা হয়, বর্তমানে ইরানে অবস্থানরত সব ভারতীয় নাগরিক যেন দূতাবাসের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নির্ধারিত স্থল সীমান্ত দিয়ে দেশটি ত্যাগ করেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT