
ডেস্ক :
মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে খালিশপুরের শীর্ষ সন্ত্রাসী ও বহুল আলোচিত সোনা মিয়া হত্যা মামলার মূল আসামি কানা বেল্লাল (২৪) ও তার সহযোগী ৯৫ পিস ইয়াবাসহ গ্রেফতার হয়েছে।খুলনা মহানগর ডিবি পুলিশের একটি টিম ২৯/০৪/২০২৬ খ্রি., সময় ১৭.০৫ ঘটিকা হইতে ১৭:৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কেএমপির সোনাডাঙ্গা মডেল থানাধীন ৫২ নং ছোট বয়রা মার্কেট রোড, এ্যাডঃ মোল্লা আশরাফুল আলম এর ‘আমেনা মঞ্জিল’ নামক বাড়ির সামনে পাকা রাস্তার উপর হতে ১। মোঃ বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪), পিতা-আনিচুর রহমান, মাতা-মৃত হাজেরা বেগম, সাং-হাজেরার বাড়ি, মার্কেট রোড, গোয়ালপাড়া, থানা-খালিশপুর, জেলা-খুলনা, এ/পি সাং-হাউজিং বাজার, রোড নং-হাউজিং আর, বাসা নং-২৪ (সালেহা বেগমের বাড়ির ভাড়াটিয়া), থানা-খালিশপুর, জেলা-খুলনা এবং ২। সাকিব শেখ (২২), পিতা-মৃত স্বপন শেখ, মাতা-আকলিমা বেগম, সাং-শিরোমণি মধ্যপাড়া, চেয়ারম্যান বাড়ি, থানা-খানজাহান আলী, জেলা-খুলনা, এ/পি সাং-০১ নং নেভী গেইট, নৌ কল্যাণ মার্কেট, জসিম ষ্টোরের পিছনে (মহসিন এর বাড়ির ভাড়াটিয়া), থানা-খালিশপুর, জেলা-খুলনাদের’কে (৭৫+২০)=৯৫ (পঁচানব্বই) পিচ ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে জানা যায় গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন যাবৎ খুলনা মহানগর এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের কাজ করে আসছে। গ্রেফতারকৃত মোঃ বেলায়েত হোসেন ওরফে কানা বেল্লাল (২৪) এর বিরুদ্ধে হত্যা, চুরি ও মাদক সহ মোট ০৩ টি এবং সাকিব শেখ (২২) এর বিরুদ্ধে ০১ টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
