খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
  দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  আমিরাত কেন ওপেক ছাড়ল
  বিচারপতিদের বয়সসীমা কমানো নিয়ে আলোচনা
  হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক প্রধান
  রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
  লম্বা লাইনের বদলে চালকদের অপেক্ষায় পাম্প কর্মীরা
  দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
  কৃষকের ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে

২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ

[ccfic]

ডেস্ক :

চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে মালয়েশিয়া থেকে ২৬ হাজার টন অকটেন নিয়ে আসা হংকংয়ের পতাকাবাহী জাহাজ কিউচি। এপ্রিল মাসে আসা এটি অকটেনের তৃতীয় চালান।বুধবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে বন্দরের বহির্নোঙরে ভেড়ে জাহাজটি। বহস্পতিবার দুপুর থেকেই জাহাজটি থেকে তেল খালাস কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর আগে ৮ এপ্রিল ২৬ হাজার টন নিয়ে ‘এমটি সেন্ট্রাল স্টার’ ও ১৭ এপ্রিল ২৭ হাজার টন অকটেন নিয়ে ‘এমটি নেভি সিয়েলো’ জাহাজ বন্দরে এসেছিল। দৈনিক ১২০০ টন চাহিদা হিসেবে এই এক মাসে আসা ৭৯ হাজার টন অকটেন দিয়ে চলা যাবে দুই মাসেরও বেশী সময়।প্রাইড শিপিং লাইনের স্বত্বাধিকারী নজরুল ইসলাম জানান, বহির্নোঙরে অকটেন ও ডিজেল নিয়ে অবস্থান করছে আরও পাঁচটি জাহাজ। এছাড়া বুধবার তিনটি জাহাজ বার্থিং করে তেল খালাস শুরু করেছে।তিনি বলেন, বন্দরে ডলফিন জেটি মাত্র তিনটি। তাই চাইলেও সবগুলো জাহাজকে একসঙ্গে বার্থিং দেওয়া সম্ভব নয়। এদিকে আবহাওয়া খারাপ থাকায় কার্গো খালাসে একটু বেগ পেতে হচ্ছে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT