খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
  দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  আমিরাত কেন ওপেক ছাড়ল
  বিচারপতিদের বয়সসীমা কমানো নিয়ে আলোচনা
  হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক প্রধান
  রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
  লম্বা লাইনের বদলে চালকদের অপেক্ষায় পাম্প কর্মীরা
  দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
  কৃষকের ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে

কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টারের উদ্যোগে ৪৫ দিনের শিশুসহ মানসিক প্রতিবন্ধী নারী পরিবারের কাছে হস্তান্তর

[ccfic]

ডেস্ক :

অদ্য ২৯ এপ্রিল ২০২৬ তারিখে দৌলতপুর মার্কেট এলাকায় ৪৫ দিনের শিশুসহ এক মানসিক প্রতিবন্ধী নারীকে ঘোরাফেরা করতে দেখে মার্কেট কর্তৃপক্ষ ৯৯৯-এ কল করেন। সংবাদ পেয়ে দৌলতপুর থানার এএসআই (নিঃ) শাহাবুদ্দিন মোল্লা সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মা ও শিশুকে উদ্ধার করেন এবং দৌলতপুর থানার জিডি মূলে কেএমপি ভিকটিম সাপোর্ট সেন্টার, সোনাডাঙ্গায় নিরাপদ হেফাজতে প্রেরণ করেন।পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের অফিসার ইনচার্জ মোছাঃ মাহমুদা খাতুন এবং এএসআই (নিঃ) লিপি খানম ভিকটিমকে জিজ্ঞাসাবাদ করে তার পরিচয় শনাক্ত করেন। ভিকটিমের দেওয়া তথ্যের ভিত্তিতে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ স্থাপন করা হয় এবং এক পর্যায়ে তার শ্বশুরবাড়ির সন্ধান পাওয়া যায়।পরবর্তীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের জিডি নং-৩৪৩, তারিখ ২৯/০৪/২০২৬ খ্রিঃ মূলে ভিকটিম ও তার ৪৫ দিনের শিশুকে তার শাশুড়ি আরিফা বেগম ও ননদ তামান্নার নিকট সম্পূর্ণ সুস্থ অবস্থায় বুঝিয়ে দেওয়া হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT