খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার

[ccfic]

ডেস্ক :

ইরানে চলমান যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ২৫ বিলিয়ন ডলার ব্যয় হয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক কর্মকর্তা।পেন্টাগনের ভারপ্রাপ্ত কম্পট্রোলার জুলস হার্স্ট মার্কিন কংগ্রেসের হাউস আর্মড সার্ভিসেস কমিটিতে (এইচএএসসি) জানান, ব্যয়ের বড় অংশই খরচ হয়েছে গোলাবারুদ কিনতে।বুধবার (২৯ এপ্রিল) রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, কমিটির শীর্ষ ডেমোক্র্যাট সদস্য অ্যাডাম স্মিথ এ তথ্য জানানোকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, দীর্ঘদিন ধরেই এ হিসাব জানতে চাওয়া হচ্ছিল।গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলা শুরু করে। বর্তমানে দুপক্ষের মধ্যে যুদ্ধবিরতি চলছে। এ সময় যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন করেছে, যার মধ্যে ৩টি বিমানবাহী রণতরীও রয়েছে।সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত এবং শতাধিক আহত হয়েছেন। যুদ্ধের প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারেও। তেল ও প্রাকৃতিক গ্যাস সরবরাহ ব্যাহত হওয়ায় যুক্তরাষ্ট্রে জ্বালানির দাম বেড়েছে। পাশাপাশি বিভিন্ন কৃষিপণ্যের দামও বেড়েছে।এদিকে, ইরান যুদ্ধ ঘিরে জনমতেও প্রভাব পড়েছে। সাম্প্রতিক জরিপে দেখা গেছে, এ যুদ্ধে যুক্তরাষ্ট্রের ভূমিকার প্রতি জনসমর্থন কমে ৩৪ শতাংশে নেমে এসেছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT