খুলনা, বাংলাদেশ | ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ২৬ হাজার টন অকটেন নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ
  দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস
  আমিরাত কেন ওপেক ছাড়ল
  বিচারপতিদের বয়সসীমা কমানো নিয়ে আলোচনা
  হামলার পর প্রথমবারের মতো প্রকাশ্যে এলেন মালির সামরিক প্রধান
  রূপপুরের ৯০ শতাংশ ঋণই রাশিয়ার, পরিশোধে যতটা সময় পাবে বাংলাদেশ
  ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫ বিলিয়ন ডলার
  লম্বা লাইনের বদলে চালকদের অপেক্ষায় পাম্প কর্মীরা
  দুই মামলায় হাইকোর্টে জামিন পেলেন আইভী
  কৃষকের ঘাম ঝরানো ফসল এখন পানির নিচে

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

[ccfic]

ডেস্ক :

দেশের ৯ অঞ্চলে দুপুরের মধ্যে দমকা হাওয়া, ঝড়ো বাতাস ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৫টা থেকে দুপুর ১টার মধ্যে ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।এদিকে গত ২৮ এপ্রিল থেকে বজ্রমেঘের প্রবণতা অব্যাহত থাকায় আগামী ৯৬ ঘণ্টার জন্য দেশের বিভিন্ন বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে।আবহাওয়া অধিদপ্তর জানায়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার পর্যন্ত ভারী বর্ষণ এবং ১৮৮ মিলিমিটারের বেশি অতি ভারী বর্ষণ হতে পারে।প্রবল বৃষ্টির কারণে কিছু এলাকায় অস্থায়ী জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকির কথাও জানিয়েছে আবহাওয়া বিভাগ।আবহাওয়ার সিনপটিক অবস্থায় দেখা গেছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আজ সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টি হতে পারে।সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।দীর্ঘমেয়াদি পূর্বাভাস অনুযায়ী, আগামী ৩ মে পর্যন্ত দেশের অধিকাংশ এলাকায় বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাত কমে আসার পাশাপাশি তাপমাত্রা বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর আরও জানায়, আজ সন্ধ্যা ৬টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ, যা বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ নির্দেশ করে। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে ভোর ৫টা ২৫ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২৭ মিনিটে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT