খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.

[ccfic]

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : আসন্ন রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী ও খুলনা জেলা বিএনপির সদস্য শেখ আব্দুর রশিদ গণসংযোগ অব্যাহত রেখেছেন।আজ বুধবার বিকালে তিনি ঘাটভোগ ইউনিয়নের ১নং ওয়ার্ডের আনন্দনগর, কাটাখাল ও মেঝঝিল এলাকায় স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি লিফলেট বিতরণের মাধ্যমে নিজের প্রার্থিতা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।গণসংযোগকালে শেখ আব্দুর রশিদ বলেন, “আমি নির্বাচিত হলে রূপসা উপজেলাকে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তুলতে কাজ করবো। এলাকার রাস্তাঘাট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন এবং জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবো। আপনাদের দোয়া ও সমর্থন চাই।”গণসংযোগ শেষে তিনি অসুস্থ বিএনপি নেতা দেলোয়ার লস্করকে দেখতে তার বাড়িতে যান এবং শারীরিক অবস্থার খোঁজখবর নেন।এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা বাবুল মেম্বর, মনির মেম্বর, রাজা শেখ, রনি লস্কর, আজাদ শেখ, জুয়েল লস্কর, শিবলু লস্কর, পারভেজ, ইয়াসিন, সাব্বির, আলামিন, রুবেল, খালিদ, সাদ্দাম, খায়ের, জুয়েল শেখসহ স্থানীয় নেতাকর্মীরাউল্লেখ্য, আগামী উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রূপসায় সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ জোরদার হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT