খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় চেয়ারম্যান প্রার্থী শেখ আব্দুর রশিদের গণসংযোগ.
  নরসিংদীর শিবপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ।
  কেশবপুরে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলা সমাপ্ত
  খুলনায় গণশুনানিতে ডিসির মানবিক উদ্যোগ, হৃদরোগীর পাশে দাঁড়ালেন নবাগত জেলা প্রশাসক
  বাধ্যতামূলক অবসরে পুলিশের ১৩ ডিআইজি
  তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত
  ডুমুরিয়ায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় নতুন কুঁড়ি স্পের্টস কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে প্রস্তুতি সভা
  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

তেরখাদায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন বিপর্যস্ত

[ccfic]

নিজস্ব প্রতিবেদক:তীব্র তাপপ্রবাহ ও জ্বালানি সংকটের মধ্যে খুলনার তেরখাদা উপজেলায় পল্লী বিদ্যুতের ঘনঘন লোডশেডিংয়ে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। দিন-রাত মিলিয়ে ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ বিভ্রাটে নাকাল হয়ে উঠেছেন উপজেলার ছয়টি ইউনিয়নের কয়েক লাখ মানুষ। বাসাবাড়ির স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ার পাশাপাশি কৃষি ও ক্ষুদ্র ব্যবসায় পড়ছে নেতিবাচক প্রভাব।স্থানীয়দের অভিযোগ, তেরখাদায় এখন বিদ্যুতের চেয়ে লোডশেডিংই যেন নিয়মিত বাস্তবতা। দিনে-রাতে ১২ থেকে ১৫ বার, কখনও তারও বেশি সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকছে। সকাল থেকে গভীর রাত পর্যন্ত অনিয়মিত লোডশেডিংয়ে অতিষ্ঠ হয়ে উঠেছেন সব শ্রেণি-পেশার মানুষ। অনেকেই এই পরিস্থিতিকে ‘মানবিক সংকট’ হিসেবে দেখছেন।উপজেলা সদরের বাসিন্দা মাসুদ শেখ বলেন, “পল্লী বিদ্যুৎ অফিসে ফোন দিলেও অনেক সময় সাড়া পাওয়া যায় না। দিনে-রাতে বারবার বিদ্যুৎ চলে যায়। ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ না থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীরা চরম ভোগান্তিতে পড়েছেন।”এদিকে এসএসসি পরীক্ষা শুরু হওয়ায় উদ্বেগ বেড়েছে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে। ঘন ঘন বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় ব্যাঘাত ঘটছে। দক্ষিণপাড়া এলাকার পরীক্ষার্থী শান্ত ইসলাম বলেন, “রাতে পড়তে বসলেই বিদ্যুৎ চলে যায়। তীব্র গরমে পড়াশোনা করা কঠিন হয়ে পড়েছে। ঠিকমতো রিভিশন দিতে পারছি না।”লোডশেডিংয়ের প্রভাব পড়েছে স্থানীয় ব্যবসা-বাণিজ্যেও। সন্ধ্যা ৭টার মধ্যে দোকান বন্ধ রাখার নির্দেশনার কারণে ব্যবসা আগেই সীমিত হয়ে গেছে। তার ওপর দিনভর বিদ্যুৎ না থাকায় কাজ ব্যাহত হচ্ছে। কম্পিউটার ব্যবসায়ী জয় রাজ বলেন, “বিদ্যুতের কোনো নির্দিষ্ট সময়সূচি নেই। কাজ থাকলে বিদ্যুৎ থাকে না, আবার বিদ্যুৎ থাকলে কাজ থাকে না। এতে ব্যবসা টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়েছে।”তেরখাদা উপজেলায় পল্লী বিদ্যুতের গ্রাহক সংখ্যা প্রায় ২৫ হাজার। জাতীয় গ্রিড থেকে সরবরাহ কম থাকায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন পল্লী বিদ্যুতের তেরখাদা উপজেলা সাব-জোনাল অফিসের সহকারী মহাব্যবস্থাপক (ওএন্ডএম) মো. তৌফিক ওমর। তিনি বলেন, “সরবরাহ ঘাটতির কারণে লোডশেডিং দিতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ চলছে। পাশাপাশি গ্রাহকদেরও সচেতনভাবে বিদ্যুৎ ব্যবহারের আহ্বান জানানো হচ্ছে।”এ অবস্থায় দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন দাবি জানিয়েছেন এলাকাবাসী। তাদের মতে, দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে এই দুর্ভোগ আরও তীব্র আকার ধারণ করতে পারে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT