খুলনা, বাংলাদেশ | ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া
  ইসলামাবাদে বসার শর্ত দিলেন ইরানের রাষ্ট্রদূত
  দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন
  বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি
  ফুয়েল পাস চালু হওয়া ৭ পাম্পে অকটেন সরবরাহ বাড়ল
  ফের উত্তপ্ত মণিপুর: ছড়িয়ে পড়েছে বিক্ষোভ-সহিংসতা, হয়েছে সশস্ত্র সংঘর্ষ
  পদ্মা নদীতে পুলিশের ওপর সন্ত্রাসীদের হামলা, ওসিসহ গুলিবিদ্ধ ৫
  যশোরে শাশুড়িকে হত্যার পর মরদেহ বস্তাবন্দি করলেন পুত্রবধূ
  এইচএসসি পরীক্ষার রুটিন প্রকাশ, শুরু ২ জুলাই
  নতুন ভাড়া নিয়ে সিদ্ধান্ত বৃহস্পতিবার

বাংলাদেশকে শাস্তি দিল আইসিসি

[ccfic]

ডেক্স :আগামীকাল বৃহস্পতিবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজ নির্ধারণী তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। এই ম্যাচের আগেই আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) মেহেদী হাসান মিরাজের দলকে শাস্তি দিয়েছে।-ওভার রেটের শাস্তি হিসেবে বাংলাদেশের ক্রিকেটারদের ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। আইসিসি বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই শাস্তির কথা নিশ্চিত করেছে।দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভার কম বোলিং করেছিল বাংলাদেশ। মাঠের আম্পায়ারদের অভিযোগের প্রেক্ষিতে শাস্তি দিয়েছেন আইসিসির এলিট প্যানেলের ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট।আইসিসির খেলোয়াড় ও স্টাফদের আচরণবিধির ২.২২ অনুচ্ছেদ মূলত স্লো ওভার রেটের শাস্তির সঙ্গে জড়িত। এই অনুচ্ছেদ অনুযায়ী নির্ধারিত সময়ের চেয়ে প্রত্যেক ওভার কম বোলিং করায় ক্রিকেটারদের ম্যাচ ফির ৫ শতাংশ করে জরিমানা করা হয়। বাংলাদেশ ২ ওভার কম বোলিং করায় ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। মিরাজ দোষ স্বীকার করে শাস্তি মেনে নিয়েছেন। আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT