খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

ঐকমত্যে পৌঁছালো রাশিয়া-উত্তর কোরিয়া

[ccfic]

ডেক্স :

রাশিয়া ও উত্তর কোরিয়া আইনশৃঙ্খলা রক্ষায় পারস্পরিক সহযোগিতা এবং অভিজ্ঞতা বিনিময় বাড়াতে সম্মত হয়েছে। বুধবার (২২ এপ্রিল) রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।মঙ্গলবার পিয়ংইয়ংয়ের অ্যাসেম্বলি হলে উত্তর কোরিয়ার জননিরাপত্তামন্ত্রী পাং টু-সপ এবং রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ভ্লাদিমির কোলোকলৎসেভ মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি। বৈঠকে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর অর্জন ও অভিজ্ঞতা বিনিময় এবং নিরাপত্তা ও অভ্যন্তরীণ বিষয়ক সংস্থাগুলোর মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। দুই দেশের ক্রমবর্ধমান ঘনিষ্ঠ সম্পর্কের প্রতিফলন হিসেবে বৈঠকটি “বন্ধুত্বপূর্ণ পরিবেশে” অনুষ্ঠিত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।এর আগে সোমবার কর্মসূচিভিত্তিক সফরে পিয়ংইয়ং পৌঁছান রুশ স্বরাষ্ট্রমন্ত্রী কোলোকলৎসেভ।গত এক দশকে রাশিয়া ও উত্তর কোরিয়ার সম্পর্ক উল্লেখযোগ্যভাবে জোরদার হয়েছে। ২০২৪ সালে একটি চুক্তির মাধ্যমে দুই দেশ “সমন্বিত কৌশলগত অংশীদারিত্ব” প্রতিষ্ঠা করে। ওই চুক্তি অনুযায়ী, কোনো তৃতীয় পক্ষের হামলার শিকার হলে একে অপরকে সামরিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে তারা।এদিকে, ২০২৫ সালের আগস্টে ইউক্রেন যুদ্ধ চলাকালে রাশিয়ার কুর্স্ক অঞ্চলে মাইন অপসারণে সহায়তার জন্য প্রায় এক হাজার সামরিক প্রকৌশলী পাঠায় উত্তর কোরিয়া। এর আগে রাশিয়ার পক্ষে যুদ্ধে অংশ নিতে আনুমানিক ১৫ হাজার সেনা মোতায়েন করা হয়েছিল বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের তথ্যমতে, ওই যুদ্ধে উত্তর কোরিয়ার প্রায় দুই হাজার সেনা নিহত হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT