খুলনা, বাংলাদেশ | ১২ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৭শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

দিঘলিয়ায় মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে মানববন্ধন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :

দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:খুলনার দিঘলিয়া উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির অভিযোগে প্রতিবাদ জানিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় তৌহিদী জনতা।বুধবার (২২ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় উপজেলার চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলা ইমাম পরিষদের সভাপতি মুফতি আহম্মাদুল্লাহ।মানববন্ধনে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা ওলামা-মাশায়েখ ও আইম্মা পরিষদের সভাপতি মুফতি আজিজুর রহমান সোহেল, উপজেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা নাঈম আশরাফ, মাওলানা মোয়াজ্জেম হোসেন (শিক্ষক, জাকারিয়া মাদ্রাসা), শেখ আশরাফুল, মো. আমিনুর রহমান, ইমাম ও খতিব মো. মুজাহিদুল ইসলাম, ব্রহ্মগাতী সুতিরকুল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা ফেরদাউসুর রহমান, মো. রুহুল আমিন ও মুফতি আব্দুল্লাহসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।বক্তারা অভিযোগ করেন, শ্যামল গাইন নামে এক ব্যক্তি মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য ও ব্যঙ্গাত্মক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছেন, যা মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।তারা এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীর বিরুদ্ধে প্রচলিত আইনের আওতায় দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT