খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

এখন অবসর চান ‘ক্লান্ত’ ফখরুল

[ccfic]

ডেক্স :

‘আমি অনেক ক্লান্ত, আমি একটু অবসর নিতে চাই। এনাফ ইজ এনাফ।’ রাজনীতি থেকে অবসর নেওয়ার অভিপ্রায় জানিয়ে এমন কথা বলেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি জানান, এ বছরই হচ্ছে দলের কেন্দ্রীয় কাউন্সিল। এরপরই বিএনপির এ শীর্ষ পদে দীর্ঘদিন পর দেখা যাবে নতুন মুখ। সম্প্রতি সময় টিভিকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এমন ইঙ্গিত দেন।মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, দিনক্ষণ ঠিক না হলেও এ বছরই হচ্ছে দলের কাউন্সিল। এর আগে হবে তৃণমূলের সম্মেলন। দলের কেন্দ্রীয় কাউন্সিলেই পরিবর্তন আসছে মহাসচিব পদে।রাজনীতি থেকে অবসর নিতে চান জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমি খুবই ক্লান্ত। আগামী কাউন্সিল পর্যন্ত থাকতে হচ্ছে। কাউন্সিলের পর অবসর নিতে চাই। আমার অনেক বয়স হয়ে গেছে। অসুস্থ হয়ে যাচ্ছি।’রাষ্ট্রপতি হওয়ার কোনো আকাঙ্ক্ষা আছে কি না— এমন প্রশ্নে তিনি বলেন, ‘এ ধরনের প্রত্যাশা আমার কখনই ছিল না। আমি এ পর্যন্ত যেখানে এসেছি, সেটা আমার ভাগ্য নিয়ে এসেছে। আমার কাজটা ছিল, কিন্তু আমার আকাঙ্ক্ষা এখানে নিয়ে এসেছে বলে মনে করি না।’বিএনপির সবশেষ কাউন্সিল হয়েছিল ১০ বছর আগে। ২০১১ সালের মার্চে ভারপ্রাপ্ত মহাসচিব হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ২০১৬ সালের কাউন্সিলে পর থেকে সামলাচ্ছেন মহাসচিবের দায়িত্ব। মির্জা ফখরুল ১৯৮৬ সালে সরকারি চাকরি (শিক্ষা ক্যাডার) থেকে পদত্যাগ করে সক্রিয় রাজনীতিতে যোগ দিয়েছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT