খুলনা, বাংলাদেশ | ২৮শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেশবপুরে ব্র্যাক কোম্পানির দুূধের ট্রাক মসজিদে ঢুকে ক্ষতিসাধন/আহত ১
  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে ঈদগাঁওতে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত 
  ইসলামপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে আটক দুজনের ৩ মাসের কারাদণ্ড
  ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের দুই দিনব্যাপী প্রশিক্ষণে: খুলনা জেলা প্রশাসক
  খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের আওতায় নিবন্ধনকৃত স্বেচ্ছাসেবী মহিলা সমিতি সমূহের মধ্যে অনুদানের বিতরণ করেন :খুলনা জেলা প্রশাসক 
  নুসরাতের বাড়িতে হামলার পর জামায়াত আমিরের পোস্ট
  নগরীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুনের প্রস্তুতিকালে আটক যুবক
  কেশবপুর হাজী আব্দুল মোতালেব মহিলা  কলেজে অভিভাবক সমাবেশ
  সাগরদাঁড়ী মাইকেল মধুসূদন ইনস্টিটিউশনের শিক্ষকদের লাঞ্চিত/ প্রতিবাদে মানববন্ধন
  বটিয়াঘাটায় দেশব্যাপী নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত :

ভিয়েতনামী জাতের নারকেল ডুমুরিয়া উপজেলায় সফলভাবে চাষ করা হচ্ছে

[ccfic]

 

 

শেখ মাহতাব হোসেন (ডুমুরিয়া খুলনা)ডুমুরিয়ায় ভিয়েতনামী জাতের নারকেল উপজেলায় সফলভাবে চাষ করা হচ্ছে।স্থানীয়দের তুলনায়। প্রতিটি গাছ বছরে ২৫০ থেকে ৩৫০টি নারিকেল দেয়।রোপণের আড়াই বছরের মধ্যে চারা ফল ধরতে শুরু করে। প্রতিটি সবুজ নারিকেলে গড়ে ৩০০ থেকে ৩৫০ মিলি জল পাওয়া যায়।বাংলাদেশে এই জাতের দুই প্রকার রয়েছে। জাতের ফলন চার থেকে পাঁচ গুণ।এটি একটি অর্থকরী ফল। এটি গ্লিসারিন, সাবান এবং চুল বুনতে ব্যবহৃত হয়। নারিকেল গাছের পাতা, ফুল, ফল, কাণ্ড এবং শিকড় অনেক ছোট-বড় শিল্পের কাঁচামাল। খড়, ঝাড়ু এবং আসবাবপত্র তৈরিতেও এই নারিকেল ব্যবহার করা হয়। নারিকেলের পানিতে প্রচুর পরিমাণে চিনি, চর্বি, ক্যালসিয়াম, ভিটামিন এবং খনিজ লবণ থাকে।নারিকেলকে স্বর্গীয় গাছ হিসেবে বিবেচনা করা হয়।উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমিন বলেন, বাংলাদেশের জলবায়ু ভিয়েতনামী ছোট জাতের নারিকেলের জন্য উপযুক্ত। তিনি আরও বলেন, এই নারিকেল সব জাতের নারিকে চাষ করে। গড়ে ৩০০ থেকে ৩৫০ মিলি জল পাওয়া যায়।বাণিজ্যিকভাবে নারিকেল চাষ করা সম্ভব হাফ ড্রাম, ছাদ এবং পুকুরের ধারে।ভিয়েতনামের নারকেল আমরা সারা বাংলাদেশে চাষ করতে চাই। আমরা একটা প্রকল্প নিয়েছি। আমাদের হর্টিকালচার সেন্টারগুলোতে প্রচুর পরিমাণে উৎপাদন করা হচ্ছে। এবং কৃষকদের চাহিদামত এটা সরবরাহ করা হয়।এটা যাতে কৃষকরা প্রচুর পরিমাণে রোপন করে এবং আমরা দেশের চাহিদা মেটাতে পারি। আমাদের উপকূলীয় এলাকায় এই নারকেল চাষের উপর গুরুত্ব দেয়া হচ্ছে। কারণ লবণাক্ত পানিতে অন্য কোন ফসল না হলেও নারকেল গাছ হয়। আমরা সব রকম চেষ্টা করে যাচ্ছি-দেশিয় চাহিদা পূরণ করার পর আমরা বিদেশি রপ্তানী করতে চাই।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT