
শেখ নাসির উদ্দীন, খুলনাঃ বৃহস্পতিবার (১২ নভেম্বর ২০২৬) বৃহস্পতিবার সকাল ১১:৩০ মিনিটে ক্যাম্পাসের মুস্তাফিজুর রহমান মিলনায়তনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা আযম খান সরকারি কমার্স কলেজ এর নবীন বরণ ও ক্যারিয়ার রোডম্যাপ-২৬ কলেজ সভাপতি শেখ মাসুম বিল্লাহ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আরফীন আজমীহ ইমন এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর সাবেক কেন্দ্রীয় সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-সভাপতি ইমরান হোসাইন নূর।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. হাবিবুল্লাহ মিসবাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা জেলার সভাপতি গাজী রফিকুল ইসলাম, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সাধারণ সম্পাদক সাব্বির আহমাদ শিবলী।আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ আযম খান সরকারি কমার্স এর সহ-সভাপতি শেখ শাহরিয়ার নাফিস, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুশফিকুর রহমান শ্রাবণ,অর্থ ও কল্যাণ সম্পাদক আরিয়ান খান, সদস্য মিরাজুল ইসলাম, আরাফাত হোসেন সিকদার,মেহেদী হাসান,মেহেদী ইসলাম সহ প্রমুখ নেতৃবৃন্দ।অনুষ্ঠান শেষে নতুন ছাত্রদেরকে ফুল ও বই দিয়ে বরণ করে নেয়া হয়।
