
ডেস্ক রিপোর্ট: সুন্দরবনের গহীনে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় তিনটি দেশীয় বন্দুক ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে বনবিভাগ। তবে এসময় কোনো দুষ্কৃতিকারীকে আটক করতে পারেনি তারা। শুক্রবার সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের আওতাধীন কঞ্চির খালের বাইনতলা থেকে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।বনবিভাগ জানায়, টহলরত বনকর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে বনদস্যুদের ধাওয়া করে। এ সময় দুষ্কৃতিকারীরা বনের গভীরে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে তিনটি দেশীয় বন্দুক ও চারটি বন্দুকের কার্তুজ উদ্ধার করা হয়।বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ফজলুল হক বলেন, সুন্দরবনে অপরাধ দমনে আমরা কঠোর অবস্থানে রয়েছি। বনজ সম্পদ ও বন্যপ্রাণি রক্ষায় নিয়মিত অভিযান আরো জোরদার করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
