খুলনা, বাংলাদেশ | ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার ৫নং ইউনিয়নে ৭ নং ওয়ার্ডের মেম্বার পদে হাবিবুর রহমানের প্রার্থীতা ঘোষণা
  কেশবপুরে খাল থেকে অবৈধ পাটা উচ্ছেদ
  খুলনা সিটি ইউনিটের প্রশাসক মহোদয়কে সিনিয়র রেড ক্রিসেন্ট ইয়ুথ ফোরামের ফুলেল শুভেচ্ছা
  নৌবাহিনীর অভিযানে টেকনাফে ইয়াবাসহ প্রাইভেট কার জব্দ
  সুন্দরবনে বাঘের তাড়া খেয়ে লোকালয়ে চিত্রল হরিণ, উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত
  বটিয়াঘাটা প্রেসক্লাবে সভাপতি এ্যাড.সোহেল রানা মোল্লা,সমযোতায় সাধারণ সম্পাদক সোহরাব হোসেন মুন্সী
  গিয়াস নগর বাজারকে আবার সচল করার অনুরোধ
  তেরখাদায় গাছ থেকে লাফ, নদীতে তলিয়ে যাওয়া—একদিন পর মিলল কিশোরের মরদেহ
  জাল সনদে ফুয়েল কার্ড নিতে এসে ধরা, দুই যুবককে জরিমানা
  হাম ও হামের উপসর্গে আরও ৪ জনের মৃত্যু

সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা সমৃদ্ধ নগরী গড়ে তুলতে চাই

[ccfic]

ডেস্ক রিপোর্ট: খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, সকল সম্প্রদায়ের মানুষকে সাথে নিয়ে আমরা একটা সমৃদ্ধ নগরী গড়ে তুলতে চাই। যেখানে যা প্রয়োজন সেখানে তা বাস্তবায়নের মাধ্যমে খুলনাকে একটি সুন্দর শহর হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এ কাজে তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের সহযোগিতা কামনা করেন।কেসিসি প্রশাসক গতকাল শুক্রবার বিকেলে নগরীর গল্লামারিস্থ শ্রী শ্রী হরি মন্দির ও গুরুচাঁদ ছাত্রাবাস প্রাঙ্গণে আয়োজিত মতুয়া মহাসম্মেলনের উদ্বোধক হিসেবে বক্তৃতা করেন। খুলনা বিভাগীয় শ্রী শ্রী হরিমন্দির পরিচালনা কমিটি ও গুরুচাঁদ ছাত্রাবাস আয়োজিত এ মহাসম্মেলনে প্রধান অথিতি ছিলেন খুলনাস্থ ভারতীয় সহকারী হাইকমিশনার (ভারপ্রাপ্ত) চন্দ্রজীৎ মুখার্জি।কেসিসি প্রশাসক আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যে যাত্রা শুরু করেছেন তা হচ্ছে ‘সবার আগে বাংলাদেশ’। তারই নেতৃত্বে দীর্ঘ বঞ্চনার অবসান ঘুচিয়ে আমরা একটি নিরাপদ, মানবিক, উদার ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চাই। সকলের মধ্যে স¤প্রীতির বন্ধনকে আরো সুদৃঢ় করতে চাই। আস্থা এবং বিশ্বাসের সম্পর্ক তৈরী করে আগামীর বাংলাদেশে সবাই আমরা একসাথে বসবাস করবো বলে তিনি উল্লেখ করেন। তিনি মন্দিরের বিদ্যমান সমস্যা সমাধানে সম্ভব সবধরণের সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডাঃ দুলাল কৃষ্ণ রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতুয়া মহাসম্মেলনে উপস্থিতি ও আশীর্বাদে উপস্থিত ছিলেন ওড়াকান্দির ইন্টান্যাশনাল হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের সভাপতি সুপতি ঠাকুর শিবু ও ওড়াকান্দির আন্তর্জাতিক মতুয়া প্রচার মিশনের সভাপতি সম্পদ ঠাকুর। মহাসম্মেলনে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশিষ্ট শিল্পপতি প্রফুল্ল কুমার রায়। প্রধান আলোচক ছিলেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাষ্টের ট্রাষ্টি সত্যানন্দ দত্ত এবং বিশেষ আলোচক ছিলেন ঢাকাস্থ কিশোরলাল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গৌতম কুমার ঢালী। অনুষ্ঠান পরিচালনা করেন মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মৌমি রায় এবং সঞ্চালনা করেন মন্দিরের সাংগঠনিক সম্পাদক এড. অপূর্ব বৈদ্য।সকালে প্রশাসক নগরীর বিআইডিসি রোডে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্তা পরিবারের সদস্যদের হাতে নিজ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করেন। সমাজসেবক এড. জিএম ফজলে হালিম লিটন ও বিপ্লবুর রহমান কুদ্দুসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT