খুলনা, বাংলাদেশ | ৭ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়া সদর ইউনিয়নের উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মোল্লা আবরার হোসেন সৈকতের দোয়া ও সমর্থন কামনা
  ১১ বছরের পথচলায় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়: উৎসবের সঙ্গে নতুন স্বপ্নের অঙ্গীকার
  খর্নিয়া ইউপি নির্বাচন ঘিরে সরগরম রাজনৈতিক অঙ্গন, তৃণমূলের আলোচনায় বিএনপি নেতা শেখ শাহিনুর রহমান
  দাকোপে ৩ দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন।
  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত

আহম্মদ চ্যারিটির উদ্যোগে মেধাবী মেডিকেল শিক্ষার্থীদের বৃত্তি ও আর্থিক সহায়তা প্রদান

[ccfic]

 

সোহেল রানা-স্টাফ রিপোর্টার রাজশাহী :

আহম্মদ চ্যারিটি সেন্টারের উদ্যোগে রাজশাহীর তানোর, মোহনপুর ও রাজশাহী সদর এলাকার দেশের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত অস্বচ্ছল ও অত্যন্ত মেধাবী পাঁচজন শিক্ষার্থীর মধ্যে আর্থিক সহায়তা ও বাৎসরিক বৃত্তির চেক বিতরণ করা হয়েছে। সম্প্রতি আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর গোলাম মোস্তফা, আশহাজ্ব আ. লতিফ বাবল ও মো. আতাউর রহমান। এতে সভাপতিত্ব করেন আহম্মদ চ্যারিটি সেন্টারের উপদেষ্টা আলহাজ্ব জসিম উদ্দিন মন্ডল। এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য মো. আ. হান্নানসহ উপকারভোগী শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে রাজশাহী সদর এলাকার একজন গৃহকর্মী ও একজন ভ্যানচালকের মেয়েকে চিকিৎসা সহায়ক সরঞ্জাম ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়। পাশাপাশি অন্যান্য শিক্ষার্থীদের হাতে বাৎসরিক বৃত্তির চেক তুলে দেওয়া হয়। আয়োজকরা জানান, সমাজের অবহেলিত ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল পি কে মোহাম্মদ মাসুদ বলেন, আর্থিক সংকটের কারণে যেন কোনো মেধাবী শিক্ষার্থীর স্বপ্ন থেমে না যায়, সে লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আহম্মদ চ্যারিটি সেন্টার যে মানবিক দায়িত্ববোধ থেকে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ধরনের সহায়তা ভবিষ্যতে দক্ষ চিকিৎসক গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীরাও আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এই সহায়তা তাদের পড়াশোনা চালিয়ে যেতে নতুন অনুপ্রেরণা জোগাবে। উল্লেখ্য, আহম্মদ চ্যারিটি সেন্টারের প্রতিষ্ঠাতা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও দেশের অসহায় ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় নিয়মিতভাবে বিভিন্ন সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে সংগঠনটি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT