খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

কেএমপি’র কমিশনার মহোদয় এর সাথে নাগরিক ফোরাম, খুলনার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :
কেএমপি হেডকোয়র্টার্সের সম্মেলন কক্ষে কেএমপি’র কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সভাপতিত্বে নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দের সাথে আজ সকালে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় নাগরিক ফোরাম খুলনার নেতৃবৃন্দ মহানগরীর আইন-শৃঙ্খলা পরিস্থিতি, ট্রাফিক ব্যবস্থাপনা, কিশোর অপরাধ, মাদক প্রতিরোধ, নাগরিক নিরাপত্তা ও পুলিশ-জনগণের পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাঁদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন।

মতবিনিময়কালে কমিশনার মহোদয় তাঁর বক্তব্যে বলেন, খুলনা মহানগরীতে রাজনৈতিক সহিংসতা বা গার্মেন্টস কেন্দ্রিক অস্থিরতা না থাকলেও এখানে চরমপন্থী, গোপন সন্ত্রাসী চক্র এবং মাদক কারবারিদের উপস্থিতি একটি বড় চ্যালেঞ্জ। এসব অপরাধ দমনে কেএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। এর প্রমাণ হিসেবে তিনি উল্লেখ করেন, ২০২৫ সালে খুলনা মহানগরীতে সংঘটিত ৩৬টি হত্যাকাণ্ডের মধ্যে ৩৩টির রহস্য উদ্ঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ, যা প্রায় শতভাগ সাফল্যের কাছাকাছি। সন্ত্রাস দমন প্রসঙ্গে তিনি বলেন, সন্ত্রাসীদের বিরুদ্ধে শুধু পুলিশের অভিযানই যথেষ্ট নয়, এক্ষেত্রে সামাজিক সচেতনতা অত্যন্ত জরুরি। সন্ত্রাসী ও চাঁদাবাজদের সামাজিকভাবে বয়কট করতে হবে। কেউ তথ্য দিলে তার পরিচয় সম্পূর্ণ গোপন রেখে পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এ বিষয়ে তিনি সবাইকে আশ্বস্ত করেন।

এসময় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান বিপিএম-সেবা, পিপিএম (বার), নাগরিক ফোরাম খুলনার কেন্দ্রীয় কমিটির কো-চেয়ারপার্সন সৈয়দ নওসাদুজ্জামান পল্টু, সরদার আবু তাহের, মহাসচিব এসএম ইকবাল হাসান তুহিন, সাংগঠনিক সচিব, শাকিল আহমেদ,প্রচার ও প্রকাশনা সম্পাদক মেজবাহ উল ইসলাম সহ নাগরিক ফোরাম খুলনার ৩১টি ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT