খুলনা, বাংলাদেশ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সরকারি আদেশে অপসারিত হলো ১০ নং গড়ইখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম কেরু
  শেখ রাশেল স্মৃতি সংসদ, ঈদগড় ইউনিয়নে ১২ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন
  দেশ জুড়ে একটি মহল অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা চালাচ্ছে : এমপি লবি
  কেশবপুরে ককটেল বোমা বিস্ফোরণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  খুলনা জেলার শ্রেষ্ঠ নির্বাচিত হলেন পাইকগাছা থানার এ এস আই নিঃ হারুন অর রশিদ পাইকগাছা থানা ওয়ারেন্ট তামিল শ্রেষ্ঠ অফিসার
  পোকখালী ইউনিয়ন বিএনপির ১০১ সদস্যে বিশিষ্ট কমিটি অনুমোদন, অসন্তোষ
  ঈদগাঁওতে এবার প্রকাশ্যে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ
  পাইকগাছায় জাল টাকাসহ দুই নারী আটক
  পোকখালীর ফুলেশ্বরী নদীর তীরঘেঁষা সড়কটি বেহাল দশা, দেখার কেউ নেই
  খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির

রাজশাহী এডিটরস ফোরামের সাথে সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের মতবিনিময়

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

আসন্ন রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নির্বাচনে অংশ গ্রহণকারী ‘সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ’ নেতৃবৃন্দ রাজশাহী এডিটরস ফোরামের সাথে মতবিনিময় করেছেন। শনিবার দুপুরে রাজশাহীর একটি রেস্তোরাঁয় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদ প্যানেলের প্রেসিডেন্ট পদপ্রার্থী খন্দকার মিজানুর রহমান খোকন রাজশাহীর ব্যবসায়ীদের নিয়ে বিভিন্ন পরিকল্পনা তুলে ধরেন। নির্বাচনে তাদের প্যানেল বিজয়ি হলে আগামী দিনে ব্যবসায়ীদের কল্যাণে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার কথা বলেন। রাজশাহীর সবকটি উপজেলাতে বনিক সমিতি কার্যকর করা এবং চেম্বার অব কমার্সে তাদের প্রতিনিধিত্ব নিশ্চিত করা হবে বলে জানান তিনি। মতবিনিময়কালে আরো উপস্থিত ছিলেন সম্মিলিত ব্যবসায়ী কল্যাণ পরিষদের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী মো: শামসুর রহমান শান্তন ও ভাইস প্রেসিডেন্ট পদপ্রার্থী এ কে এম সারোয়ার জাহান প্রিন্স। মতবিনিময় কালে খন্দকার মিজানুর রহমান খোকন বলেন, আমরা রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিকে ব্যবসায়ীদের জন্য একটি শক্তিশালী, আধুনিক ও কল্যাণমূখী প্রতিষ্ঠানে রূপান্তর করতে চাই। এর মধ্য দিয়ে রাজশাহীসহ সমগ্র উত্তরাঞ্চরের অর্থনীতির ভিত্তি আরো বেগবান করতে আমরা সাধ্যমত ভূমিকা রাখবো। আমরা আশাকরি, সকল শ্রেনীর ব্যবসায়ী বন্ধুদের সাথে নিয়ে দেশী বিদেশী বিনিয়োগ আকৃষ্টকরণের মধ্যদিয়ে এ অঞ্চলে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি করতে সচেষ্ট হবো। আগামী দিনে রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি হবে, প্রকৃত ব্যবসায়ীদের একমাত্র নির্ভরযোগ্য ভরসাস্থল। ব্যবসায়ী নেতারা বলেন, ব্যবসায়ীদের ন্যায্য অধিকার আদায়ে রাজশাহী চেম্বার অব কমার্স আগামীদিনে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে। কর, ভ্যাট ও লাইসেন্স সংক্রান্ত বিষয়ে ব্যবসায়িদের সহায়তা করার জন্য কাজ করা হবে। ট্রেড লাইসেন্সের অস্বাভাবকি ফি বৃদ্ধি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। উদ্যাক্তাদের পাশে থেকে তাদের প্রশিক্ষণ প্রদানসহ সার্বিক বিষয়ে সহায়তা দেয়া হবে। শিল্প বিনিয়োগ ও প্রসারে গুরুত্ব দিয়ে কাজ করবে নতুন নেতৃত্ব। চেম্বার অব কমার্স পরিচালনার ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার কথা বলা হয় প্যানেলের পক্ষ থেকে। মতবিনিময়কালে সাংবাদিক নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন, রাজশাহী এডিটরস ফোরামের সভাপতি ও সোনালী সংবাদ পত্রিকার সম্পাদক মো. লিয়াকত আলী, সহ-সভাপতি ও আমাদের রাজশাহী পত্রিকার সম্পাদক আফজাল হোসেন, কোষাধ্যক্ষ ও সানশাইন পত্রিকার সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক ও গণধ্বনি প্রতিদিনের সম্পাদক ইয়াকুব শিকদার, নির্বাহী সদস্য সোনার দেশ পত্রিকার সম্পাদক আকবারুল হাসান মিল্লাত, নতুন প্রভাত পত্রিকার সম্পাদক সোহেল মাহবুব। অনুষ্ঠান সঞ্চালনা করেন, রাজশাহী এডিটরস ফোরামের সাধারণ সম্পাদক ও রাজশাহীর সংবাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব অপু।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT