খুলনা, বাংলাদেশ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ার খর্নিয়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় বি এনপি নেতা আবুল কাশেম
  ‎ডুমুরিয়ায় ভদ্রানদী খননের মাটি বিক্রি সিন্ডিকেট আবারও সক্রিয়, প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন বিদ্ধ জনগণ
  উখিয়ায় ইয়াবাসহ ৪ ভাই-বোন আটক
  দাকোপ উপজেলা নবগঠিত যাত্রা শিল্পী পরিষদের পরিচিতি সভা
  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

শীতার্ত মানুষের উষ্ণতায় সিসিডিবির মানবিক উদ্যোগে তানোরে কম্বল বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ইউএনও নাঈমা খান

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

কনকনে শীত আর ঘন কুয়াশায় যখন তানোরের জনপদ নীরব ও স্থবির, তখন শীতার্ত ও অসহায় মানুষের জীবনে উষ্ণতার পরশ নিয়ে পাশে দাঁড়াল বেসরকারি উন্নয়ন সংস্থা সিসিডিবি। মানবিক দায়িত্ববোধ থেকে সংস্থাটির উদ্যোগে শীতার্ত জনগণের মাঝে কম্বল বিতরণ–২০২৬” কর্মসূচি বাস্তবায়ন করা হয়।রোববার (১১ জানুয়ারি ২০২৬ খ্রি.) রাজশাহীর তানোর উপজেলার সিসিডিবি অফিস প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানোর উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা খান। শীতার্ত মানুষের হাতে কম্বল তুলে দিয়ে তিনি এ মানবিক কার্যক্রমের উদ্বোধন করেন।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নাঈমা খান বলেন,
“শীত শুধু প্রকৃতির নয়, মানুষের জীবনেও কষ্ট বয়ে আনে। এই সময়ে শীতার্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব।সিসিডিবি দীর্ঘদিন ধরে মানবিক কাজের মাধ্যমে সমাজের অবহেলিত মানুষের পাশে আছে—এটি নিঃসন্দেহে প্রশংসনীয়।”অনুষ্ঠানে সিসিডিবি, তানোর, রাজশাহীর কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন বয়সের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।পুরো আয়োজনটি সুচারুভাবে বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন সিসিডিবি মোহনপুর এলাকার এলাকা সমন্বয়কারী মোঃ আতিকুর  রহমান চৌধুরী। পাশাপাশি শাখা তাঁহাপর, তানোর-এর প্রতিনিধি মোঃ আব্দুল হাই আল হাদসহ সিসিডিবির অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিরা সার্বিক সহযোগিতা করেন।অনুষ্ঠানে শীতার্ত,দরিদ্র ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। শীতবস্ত্র পেয়ে অনেকের মুখেই ফুটে ওঠে স্বস্তির হাসি।এক উপকারভোগী বলেন,এই শীতে একটি কম্বল আমাদের জন্য অনেক বড় পাওয়া। রাতে ঘুমাতে কষ্ট হতো, আজ মনে হচ্ছে একটু শান্তিতে থাকতে পারবো।সিসিডিবি কর্তৃপক্ষ জানান, প্রতিবছরের ন্যায় এ বছরও শীত মৌসুমে অসহায় মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। তানোর উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও শীতবস্ত্র বিতরণ কার্যক্রম পরিচালনা করা হবে। সমাজের প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ভবিষ্যতেও এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।মানবিকতার এমন উদ্যোগ শীতের এই সময়টাতে শুধু শরীর নয়, মানুষের মনেও উষ্ণতা ছড়িয়ে দেয়—আর সেই উষ্ণতার বার্তাই বহন করল তানোরের সিসিডিবির এই কম্বল বিতরণ অনুষ্ঠান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT