খুলনা, বাংলাদেশ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  যা শুরু করেছেন, আপনাদের কারণেই আওয়ামী লীগ ফিরবে’
  ইরান যুদ্ধবিরতি বাড়ানোয় যুক্তরাষ্ট্রকে স্বাগত জানাল ব্রিটেন
  দুই কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক
  ৯ মাসেই এক লাখ কোটি টাকার রেকর্ড রাজস্ব ঘাটতি
  পরিবহনের নতুন ভাড়া নির্ধারণ আজ
  একটি নারী আসন হারাচ্ছে জামায়াত-এনসিপি জোট
  নকলমুক্ত পরিবেশে রূপসার শিয়ালী কেন্দ্রে এসএসসির দ্বিতীয় দিনের পরীক্ষা সম্পন্ন
  যুক্তরাষ্ট্রের অনুরোধে আট নারীর মৃত্যুদণ্ড স্থগিত করেছে ইরান
  পানামা খালে ব্যাপক জট, ৪০ লাখ ডলারে সিরিয়াল বিক্রি
  শুল্কমুক্ত নয় সরকারি গাড়ির কথা বলেছি

বদলে গেল পুলিশের পোশাক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :দেশের পুলিশ বাহিনীর পোশাকে এলো বড় পরিবর্তন। শনিবার থেকে ডিএমপি ও আরএমপি সব মহানগর ও বিশেষায়িত ইউনিটে চালু হয়েছে নতুন ‘আয়রন গ্রে’ রঙের ইউনিফর্ম। এর মাধ্যমে আগের গাঢ় নীল-সবুজ রঙের পোশাকের ব্যবহার বন্ধ হলো। তবে জেলা পুলিশ এখনও নতুন পোশাক পায়নি। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পর্যায়ক্রমে জেলাতেও নতুন ইউনিফর্ম পৌঁছে দেওয়া হবে।নতুন রঙের পোশাক নিয়ে পুলিশের বেশিরভাগ সদস্যই সন্তুষ্ট নন। বিভিন্ন বৈঠকেও তারা এ বিষয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। পুলিশের একজন ডিসি বলেন, শুধু পোশাক বদলালে বাহিনীর গুণগত পরিবর্তন আসে না; জনস্বার্থে অভ্যন্তরীণ সংস্কার জরুরি।পুলিশ সদর দপ্তরের মুখপাত্র এআইজি এএইচএম শাহাদাত হোসাইন জানান, সব মহানগরে নতুন পোশাক বিতরণ করা হয়েছে এবং জেলা ও রেঞ্জ পর্যায়ে দ্রুতই সরবরাহ করা হবে। তবে এপিবিএন ও এসপিবিএন আগের ইউনিফর্মেই থাকবে। অন্যদিকে পিবিআই, ট্যুরিস্ট পুলিশ, হাইওয়ে পুলিশ ও নৌ পুলিশ নতুন রঙের পোশাক পরবে।পুলিশের একটি সূত্র জানায়, কনস্টেবল থেকে এসআই পর্যায়ের ২৫ শতাংশ এবং পরিদর্শক থেকে অতিরিক্ত উপকমিশনার পর্যায়ের ৫০ শতাংশ কর্মকর্তা ইতোমধ্যে নতুন পোশাক পেয়েছেন। আএমপির মুখপাত্র গাজিউর রহমান বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশে নতুন পোশাক কার্যকর হয়েছে এবং শিগগিরই সকল সদস্য এটির আওতায় আসবেন।২০০৪ সালের পর এবারই প্রথম পুলিশের পোশাকে এমন বড় পরিবর্তন এলো। ২০২৪ সালের আন্দোলনের পর পুলিশের কাঠামোগত সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠে। এর পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার নতুন পোশাক অনুমোদন করে। পোশাক ও লোগো পরিবর্তনে ১০ সদস্যের কমিটি কাজ করে। কয়েকটি দেশের ইউনিফর্ম বিশ্লেষণ ও ১৮ ধরনের ট্রায়ালের পর পাঁচটি রঙ প্রস্তাব করা হয় এবং উপদেষ্টা পরিষদ ‘আয়রন গ্রে’ রঙ চূড়ান্ত করে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT