খুলনা, বাংলাদেশ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনীর প্রধানের সাক্ষাৎ
  আসুন আমরা সবাই অহিংস রাজনীতির পথে চলি_অমিত
  জাফর আলম স্মৃতি ফাউন্ডেশনের ব্যতিক্রমী আয়োজন..ইসলামাবাদের ইউছুফেরখীলে ৯ ক্যাটাগরিতে সম্মাননা প্রদান
  বাগেরহাটে ৯.৮ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার
  ইসলামাবাদের টকবগে যুবক তামিম ইকবাল সড়ক দুর্ঘটনায় নিহত
  ঈদগাঁওতে টানা তিনদিন গুড়ি গুড়ি বৃষ্টিপাতে জনজীবন বিপর্যন্ত : দুশ্চিন্তায় কৃষকরা
  সশস্ত্র বাহিনী দিবসে বীর শহিদদের প্রতি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর শ্রদ্ধা :
  ডুমুরিয়া প্রেসক্লাব নির্বাচনে উৎসবমুখর পরিবেশ, ১১ পদে লড়ছেন ২১ প্রার্থী সভাপতি পদে কাজী আব্দুল্লাহ,সম্পাদক শেখ মহাতাব হোসেন বিজয়।
  শান্তিগঞ্জের দরগাপাশা ইউপির ২টি কেন্দ্রে ৭ শতাধিক শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রাথমিক মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত
  সাত হাজার শিক্ষার্থীর অংশগ্রহণে সম্পন্ন হলো ‘আইডিয়াল বৃত্তি পরীক্ষা ২০২৬’

ঈদগাঁও বাজারে সবজির দ্বিগুন দাম, নিম্নও মধ্য বিত্তরা চরম বিপাকে

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও:-কক্সবাজারের ঈদগাঁও বাজারে বৃদ্ধি পেয়েছে সবজির দাম। নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে চরম বিপাকে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষরা। গুড়ি গুড়ি বৃষ্টির অযুহাতে দাম বৃদ্ধির কথা জানান ক্রেতারা।২১ নভেম্বর (শনিবার) বিকেলে ঈদগাঁও কাঁচা বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বর্তমানে বাজারে প্রায় প্রতিটি সবজি বিক্রি হচ্ছে চড়া দামে। খুচরা বাজারে শসা ৫০ টাকা, টমেটো ১২০ টাকা,ঢেঁড়স ৬০টাকা,বেগুন ৫০ টাকা, বাঁধা কপি ৬০ টাকা, ফুলকপি ৮০/৯০ টাকা, কচুর চড়া ৬০ টাকা,মূলা ৪০ টাকা, আলু ২৫/৩০ টাকা ও কাঁচামরিচ ৪০ টাকায় বিক্রি হচ্ছে। বর্তমানে ঈদগাঁও বাজারে ৫০ টাকার নিচে কোন তরকারি পাওয়া যাচ্ছেনা।অন্যদিকে ব্রয়লার মুরগি ও মাছ বাজারেও স্বস্তি ফেরেনি। একেক মাছের একেক চড়া দামে হিম শিম খাচ্ছেন ক্রেতারা।বিক্রেতারা জানান, কাঁচামালের দাম হঠাৎ পরি বর্তন করার কিছু নেই। যেদিন যেই দাম, সেদিন সে দামের উপর নির্ভর করে বিক্রি করতে হচ্ছে।জিয়াও তাহেরসহ কয়জন ক্রেতা ক্ষোভ প্রকাশ করে জানান, সাধারণ মানুষের আয়ের তুলনায় ব্যয় বহুগুণ বেড়ে গেছে। সাধ থাকলেও দামের কারণে প্রয়োজনীয় তরকারী কেনাকাটা করা এখন অসম্ভব হয়ে পড়েছে। তরিতরকারির এই বৃদ্ধিতে তাদের নাভিশ্বাস উঠেছে। অথচ শীতে সবজির দাম সহনীয় পর্যায়ে থাকার কথা।উপজেলার ৫ ইউনিয়নের অসহায়, হতদরিদ্র ও নিম্নবিত্ত পরিবারের কষ্টের কথা বিবেচনা করে কাঁচাতরিতরকারীর মূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT