খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা……. ঈদগাঁওতে ‘এসকে ফাউন্ডেশন’ পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ

[ccfic]

নিজস্ব প্রতিনিধি,ঈদগাঁও :-কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ‘এসকে ফাউন্ডেশন’ নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় গিয়ে নারীদের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ফাউন্ডেশনের পরিচয় দিয়ে স্থানীয় মা-বোনদের কাছ থেকে জনপ্রতি ১ হাজার ২শত ৫০ টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন সচেতন মহল।স্থানীয় সূত্র মতে, ফাউন্ডেশনের পরিচয়ে বিভিন্ন এলাকায় গিয়ে এভাবে অর্থ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, কোন ভুক্তভোগী লিখিত অভিযোগ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পরিচয়দানকারী ব্যক্তিরা অর্থ সংগ্রহের অনুমতি রয়েছে বলে দাবি করেছেন। তবে তাদের এই অনুমতির বৈধতা, অর্থ সংগ্রহের প্রকৃত উদ্দেশ্য নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।সচেতন মহল মনে করছেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা প্রয়োজন। ‘এসকে ফাউন্ডেশন’-এর নিবন্ধন, কার্যক্রম পরিচালনার অনুমোদন, অর্থ সংগ্রহের বৈধতা এবং সংগৃহীত অর্থের ব্যবহার খতিয়ে দেখার দাবি জানিয়েছেন তারা।বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন (দুদক),গোয়েন্দা বিভাগসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা ও প্রশাসনিক কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহল।সচেতন মহলের দাবি,অনুমোদনের নামে কেউ যেন সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে অর্থ আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের কার্যকর নজরদারি নিশ্চিত করা হউক।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT