খুলনা, বাংলাদেশ | ২৪শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৯ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দাকোপে জাতীয় সমবায় দিবস উদযাপন
  ৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষেগ্রাম পুলিশ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান:
  খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সন্ধ্যায় শহিদ মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান:
  জাতীয় বিপ্লব ও সংহতি দিবস- ২০২৬ উপলক্ষে জেলা প্রশাসন, খুলনা এর আয়োজনে প্রীতি ফুটবল ম্যাচ উদ্বোধন করেন : খুলনার বিভাগীয় কমিশনার
  খুলনায় নূর আজিম বাহিনীর ৬ সদস্য অ*স্ত্র ও গু*লিসহ গ্রে*প্তা*র!
  বটিয়াঘাটা উপজেলার জাতীয় সমবায় দিবস পালন:
  ঈদগাঁও আন নূর একাডেমির বার্ষিক পুরুস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত 
  খুলনায় এবার নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারে হামলা-ভাঙচুর 
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা
  মুকসুদপুরে ৭৮৫ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতা

নানান আয়োজনে জাতীয় সমবায় দিবস পালিত

[ccfic]

মোঃ শফিয়ার রহমানপাইকগাছা (খুলনা)প্রতিনিধি : –খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।রবিবার সকালে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে পৌর সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পার্থ রায় ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ।উপজেলা এসএফডিএফ কর্মকর্তা জিএম জাকারিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব এস এম এমদাদুল হক, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান এস এম এনামুল হক, বিএনপি নেতা সেলিম রেজা লাকি, কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান প্রাণকৃষ্ণ দাশ, ষোল আনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান এবং সূর্যমুখী কৃষি সমবায় সমিতির সম্পাদক ফাতেমা আক্তারসহ সমবায় সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।বক্তারা বলেন, সমবায় হচ্ছে সম্মিলিত উদ্যোগ, পারস্পরিক সহযোগিতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে আর্থসামাজিক উন্নয়নের অন্যতম কার্যকর মাধ্যম। দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সমবায় আন্দোলনকে আরও গতিশীল করতে হবে। এ জন্য সমবায়ীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখার স্বীকৃতিস্বরূপ সমবায়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী।প্রেরকমোঃ শফিয়ার রহমান।পাইকগাছা খুলনা প্রতিনিধি।০১৭১২-৩৩৩১৯৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT