খুলনা, বাংলাদেশ | ১৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ৩১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  এইচএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও আইসিটিতে
  একসঙ্গে খুলনা রেঞ্জের ২৮ পুলিশ কর্মকর্তা ও সদস্যকে প্রত্যাহার
  রূপপুরের প্রথম ইউনিটে পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন শুরু
  বিকল্প অর্থায়নে জাপানের সহযোগিতা চায় বাংলাদেশ বাংলাদেশ
  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই

২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আজীম শরীফের ব্যাপক গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ

[ccfic]

নাঈম হাসান, চিতলমারী প্রতিনিধি।:-আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চিতলমারী উপজেলার ২ নং কলাতলা ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী আজীম শরীফ।শুক্রবার (৩০/১০/২৬) তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে গণসংযোগ, মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণ করেন। সকাল ১০ টায় কলাতলা বাজার থেকে প্রায় শতাধিক মোটরসাইকেল নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়।শোভাযাত্রাটিইউনিয়নেরচরচিংগড়ী,শৈলদাহ,আমবাড়ি,কাননচক বাজার, কলাতলাসহ প্রধান প্রধান সড়ক ও হাট-বাজার প্রদক্ষিণ করেন।পরে তিনি নিজ হাতে সাধারণ ভোটার, ব্যবসায়ী ও পথচারীদের মাঝে তার উন্নয়ন পরিকল্পনা সম্বলিত লিফলেট বিতরণ করেন এবং সকলের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।এ সময় আজীম শরীফ বলেন, “২ নং কলাতলা ইউনিয়ন আমার জন্মস্থান। এই মাটিতেই আমার বেড়ে ওঠা। আমি এই ইউনিয়নের সন্তান। আমি দলীয় মনোনয়ন প্রত্যাশী। যদি দল আমাকে মনোনয়ন দেয় এবং আপনারা আমাকে নির্বাচিত করেন, তবে আমি এই কলাতলা ইউনিয়নকে একটি আদর্শ , দুর্নীতিমুক্ত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।”তিনি আরও বলেন, “আমি ক্ষমতার জন্য নয়, সেবার জন্য রাজনীতি করতে এসেছি। আমি আপনাদের পরিবারের একজন হয়ে সারাজীবন আপনাদের পাশে থাকতে চাই।”তার এই মোটরসাইকেল শোভাযাত্রা ও লিফলেট বিতরণে ইউনিয়ন জুড়ে ব্যাপক সাড়া পড়েছে। বিভিন্ন ওয়ার্ড থেকে আসা শত শত কর্মী-সমর্থক স্বতঃস্ফূর্তভাবে এই কর্মসূচিতে অংশ নেন।স্থানীয় বাসিন্দা মোঃ কাদের বলেন, “আজীম শরীফকে আমরা ছোটবেলা থেকে চিনি। সে খুবই ভালো ছেলে। তার মতো শিক্ষিত ও ভদ্র ছেলেইএইইউনিয়নেরচেয়ারম্যানহওয়াদরকার।”শোভাযাত্রায় অংশ নেওয়া এক তরুণ সমর্থক বলেন, “আজীম ভাই আমাদের আইকন। তার ডাকে আমরা সাড়া দিয়েছি। ইনশাআল্লাহ দল তাকে মনোনয়ন দেবে এবং বিপুল ভোটে সে জয়ী হবে।”

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT