খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার

[ccfic]

 

নিজস্ব  প্রতিবেদক  খুলনা:খুলনা সদর থানাধীন চানমারি ও শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিদেশি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ ‘আশিক গ্রুপ’-এর দুই অস্ত্রধারীকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৬, স্পেশাল কোম্পানি।গ্রেফতারকৃতরা হলেন ছাহিল মাহমুদ (২৫), পিতা: সওগাতুল আলম ছগীর, সাং: চানমারি বাজার, থানা: খুলনা সদর এবং শাহাদাত হোসেন শুভ (২৩), পিতা: বারেক হাওলাদার, সাং: মোহাম্মদিয়া পাড়া, থানা: লবণচরা, উভয় জেলা: খুলনা।বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে জানানো হয়, এসআরবি নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি দমন এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িতদের আইনের আওতায় আনতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় অদ্য ২৯ অক্টোবর ২০২৬ তারিখ রাত ৩টা ৩৫ মিনিটের সময় এসআরবি-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কেএমপির খুলনা সদর থানাধীন আহমাদিয়া মাদ্রাসা রোড, চানমারি শিপইয়ার্ড এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে অস্ত্র ও গুলিসহ ওই দুই সন্ত্রাসীকে হাতেনাতে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কেএমপির খুলনা সদর থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক হস্তান্তর করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT