খুলনা, বাংলাদেশ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ | ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় বিদেশি পিস্তল ও গুলিসহ আশিক গ্রুপের দুই অস্ত্রধারী গ্রেফতার
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  তুরাগ নদে ভাসছিল বিমান বাহিনীর সাবেক কর্মকর্তার মরদেহ
  খুলনায় নারীকে গুলি ও কুপিয়ে হত্যা
  শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা জানালেন দাকোপের শিক্ষক ও সংস্কৃতি কর্মী দেবব্রত সরদার
  খুলনায় যুবককে গুলি করে মোবাইল ফোন ছিনতাই
  নগরীতে ট্রেনের ধাক্কায় দুইজনের মৃত্যু
  প্রবাস আয় এক বছরে বেড়েছে ১৭.৩০ শতাংশ
  বাংলাদেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সহযোগিতা ও সমর্থনের আশ্বাস দিয়েছে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়
  ডুমুরিয়ার রংপুর ইউনিয়ন পরিষদের কম্পিউটার উদ্যোক্তা মিলনের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।

খুলনায় তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ গ্রেপ্তার

[ccfic]

খুলনার খবর :-  খুলনা সদর থানার চাঞ্চল্যকর তাওহিদুল ইসলাম তুষার হত্যা মামলার সন্দেহভাজন আসামি আরিফ খানকে গ্রেপ্তার করেছে এসআরবি-৬ স্পেশাল কোম্পানি। বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে নগরীর উত্তর টুটপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার আরিফ খান (পরিচয়পত্রে আরিফ) বেলাল খানের ছেলে। তার বাড়ি খুলনা সদর থানার টুটপাড়া এলাকার ফরিদ মোল্লার মোড়ে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দেওয়া তথ্য অনুযায়ী, তিনি বি কোম্পানির সক্রিয় সদস্য।এসআরবি-৬ স্পেশাল কোম্পানি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উত্তর টুটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তুষার হত্যা মামলার তদন্তে পাওয়া সন্দেহভাজন হিসেবে আরিফকে গ্রেপ্তার করা হয়।মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ভোরে মোটরসাইকেলে করে পূর্ব বানিয়াখামার থেকে মিস্ত্রিপাড়া বাজারের দিকে যাচ্ছিলেন তাওহিদুল ইসলাম তুষার। আনসার উদ্দিন সড়কে আমিনুল ইসলামের অটোরিকশা গ্যারেজের সামনে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়। এতে বুকে বাম পাঁজরের নিচে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।এ ঘটনায় খুলনা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলম খান বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫ থেকে ১৬ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনাস্থল থেকে গুলির কার্তুজের অংশবিশেষ উদ্ধারের ঘটনায় অস্ত্র আইনে আরেকটি মামলাও করা হয়।গ্রেপ্তার আরিফকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-৬।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT