
আবিদুর রহমান আলিফ:-খুলনার বটিয়াঘাটা থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন এস এম মিজানুর রহমান। আজ ২৮ অক্টোবর বুধবার তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর যোগদানে একাধিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা এবং অপরাধ দমনে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করছেন স্থানীয় সচেতন মহল।তবে নতুন কর্মস্থলে যোগদান পর তাঁর সামনে রয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ। উপজেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক চুরির ঘটনা, চুরির মাল উদ্ধারসহ আসামী শনাক্ত করা, মাদকদ্রব্যের বিস্তার, মোবাইল ফোনভিত্তিক অনলাইন জুয়া বা ক্যাসিনো কার্যক্রম এবং কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে জনমনে উদ্বেগ রয়েছে। এসব অপরাধ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা নতুন ওসির জন্য অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হিসেবে বিবেচিত হচ্ছে।সংশ্লিষ্টদের প্রত্যাশা, অভিজ্ঞতা, পেশাদারত্ব ও জনসম্পৃক্ততাকে কাজে লাগিয়ে নতুন ওসি বটিয়াঘাটায় একের পর এক গুলি বিদ্ধ হওয়া, চুরি, হত্যা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংয়ের মতো চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেবেন। তবে এসব ক্ষেত্রে সাফল্য নির্ভর করবে ধারাবাহিক নজরদারি, দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং জনগণের সক্রিয় সহযোগিতার ওপর।এরই মধ্যে বটিয়াঘাটা থানার দু’জন অফিসার ইনচার্জ রাতারাতি বদলী হতে হয়েছে,বটিয়াঘাটাবাসীর প্রত্যাশা—নিরাপদ জনপদ, অপরাধমুক্ত সমাজ এবং সবার জন্য ন্যায়বিচার নিশ্চিত করতে নতুন ওসি কার্যকর ভূমিকা রাখবেন।
